স্পোর্টস ডেস্ক, ৬ ফেব্রুয়ারি।।
২৬- র টি-২০ বিশ্বকাপ শুরুর ঠিক আগের রাতে ভারতের ঘরে এলো আরও এক ‘বিশ্বকাপ’। শেষ বছর দেশের মহিলা ক্রিকেট টিমের বিশ্বকাপ জয়ের পর এবার বিশ্বকাপ দেশে আনল বয়েজ ইন ব্লু’রা।
শুক্রবার জিম্বাবোয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচে বৈভব সূর্যবংশীর “ঘাতক” ব্যাটিংয়ে ইংরেজদের ১০০ রানে পরাজিত করে ভারত। এদিন টসে জয়ী হয়ে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ুষ মাহত্রের ভারত। ভৈবব সূর্যবংশী ও জর্জ অ্যারন ভারতের ইনিংস শুরু করে। কিন্তু সেমি ফাইনালের সেঞ্চুরি করা অ্যারনের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ক্রিজে নামে অধিনায়ক আয়ুষ মাহত্র।

চাপ কাটিয়ে ভারতের যুব রান মেশিন ভৈবব ঝড় তুলে বাইশ গজে। তাকে যোগ্য সঙ্গ দেয় আয়ুষ।বৈভব সূর্যবংশী ৮০ বলে ১৭৫ রান করে।ম্যাচে ৫৫ বলে শতরান করেন বিহারের ১৪ বছর বয়সী বৈভব। তার ইনিংস সাজানো ছিলো ১৫টি বাউন্ডারি ও ১৫টি ওভার বাউন্ডারি দিয়ে। অধিনায়ক আয়ুষ করে ৫৩। বৈভব সুনামিতে হাড়-গুড় ভেঙে যায় ব্রিটিশ বোলিং লাইন আপ। শেষ পর্যন্ত ভারত ৫০ ওভারে ৪১১ রানের দানবীয় স্কোর করে।

পাহাড় সমান রান তাড়া করতে গিয়ে যা হওয়ার কথা ছিলো, তাই হয়েছে। পাঁচ ওভারে প্রথম উইকেট খুইয়ে বসে ইংল্যান্ড। ফিরে যান জোফেফ মুর্স। এরপর ইংল্যান্ডের হয়ে বেন মায়েস ইনিংস এগিয়ে নিতে থাকেন। দলীয় ১৪তম ওভারে তাঁর উইকেট পড়ে। এরপর ইংল্যান্ডের স্কোরবোর্ডে যখন ১৪২ রান তখন ১৮ তম ওভারে রিউকে ফেরান কনিষ্ক চৌহান। এরপর ক্রমাগত ‘ইন্টারভেলে’ পর পর উইকেট খোয়াতে থাকে ইংরেজ ব্যাটাররা। একটা সময় ২২ ওভারে ১৭৭ রানে ৭ উইকেট পড়ে যায় ইংল্যান্ডের। ইংরেজদের ইনিংস কিছুটা এগিয়ে নিয়ে যায় ক্যালেব ফল্কনার। সম্পন্ন করে নিজের সেঞ্চুরি। তবে দলকে নিশ্চিত হার থেকে বাঁচাতে পারে নি।ইংল্যান্ডের ইনিংসের দাড়ি টানে ৩১১ রানে।

ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে ভারতীয় ক্রিকেটের বিষ্ময় বালক ভৈবব সূর্যবংশী। ম্যান অফ দ্যা টুর্নামেন্টের ট্রফিও গিয়েছে ভৈববের দখলেই। ফাইনালের ১৭৫ রানের দুর্দান্ত ইনিংসের মধ্য দিয়ে ভৈবব বেশ কয়েকটি রেকর্ডও তৈরি করেছে বিশ্ব ক্রিকেটে। এই জয়ের ফলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভারত টানা ষষ্ঠবার চ্যাম্পিয়ন হয়েছে।


I was just searching for this info for a while. After six hours of continuous Googleing, at last I got it in your site. I wonder what is the lack of Google strategy that do not rank this type of informative sites in top of the list. Usually the top web sites are full of garbage.
[8076]Sportybet Official Login | সেরা ক্যাসিনো গেম ও দ্রুত বিকাশ পেমেন্ট,sportybet অফিসিয়াল লগইন করে সেরা স্লট গেমের নিয়ম জানুন এবং অ্যাপ apk ডাউনলোড করুন। দ্রুত বিকাশ পেমেন্ট সুবিধায় আজই খেলা শুরু করুন। visit: sportybet
The next time I read a blog, I hope that it doesnt disappoint me as much as this one. I mean, I know it was my choice to read, but I actually thought youd have something interesting to say. All I hear is a bunch of whining about something that you could fix if you werent too busy looking for attention.
I like the helpful information you provide in your articles. I’ll bookmark your weblog and check again here frequently. I’m quite certain I’ll learn many new stuff right here! Best of luck for the next!
Youre so cool! I dont suppose Ive learn anything like this before. So good to find anyone with some original thoughts on this subject. realy thank you for beginning this up. this website is something that’s needed on the web, somebody with a little bit originality. useful job for bringing one thing new to the web!