টিএসএন ডেস্ক,৫ ফেব্রুয়ারি।।
কোয়ার্টার ফাইনালে ধর্মনগর মহকুমার বিরুদ্ধে খেলবে সোনামুড়া মহকুমা। ৮-১০ ফেব্রুয়ারি মেলাঘরের শহীদ কাজল ময়দানে মুখোমুখি হবে দু দল। রাজ্য অনূর্ধ্ব ১৮ ক্রিকেট প্রতিযোগিতায়। প্রি কোয়ার্টার ফাইনালে অনেকটা অঘটন ঘটিয়ে সোনামুড়া মহকুমা পরাজিত করে আসরের হট ফেভারিট উদয়পুর মহকুমাকে। প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও উদয়পুর জয় করে সোনামুড়া মহকুমা। মূলত রাজ্য জুনিয়র দলের তারকা স্পিনার রায়হান আহমেদ আরমানের অলরাউন্ড পারফরমেন্সে। প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ৭২ রান করার পর বল হাতে আবার ৬ উইকেট তুলে নিয়ে সোনামুড়া মহকুমাকে জয় এনে দেয় রায়হান। তালতলা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে সোনামুড়া মহকুমার ১৩২ রানের জবাবে উদয়পুর মহকুমা প্রথম ইনিংসে ১৭০ রান করেছিল। ৩৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে সোনামুড়া মহকুমা ২৫৫ রান করে। ২১৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে উদয়পুর মহকুমা মাত্র ৯৮ রান করতে সক্ষম হয়েছে। উদয়পুর মহকুমার পক্ষে প্রসেনজিৎ চন্দ্র দে ৯০ বল খেলে ছয়টি বাউন্ডারির সাহায্যে ৩০, কৃষাণ দাস ২২ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ১৭, সোমদেব শীল ২০ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং আফতাব চৌধুরী ১৮ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অংকের রানে পা রাখতে পারেনি। সোনামুড়া মহকুমার পক্ষে রায়হান আহমেদ আরমান ৩০ রানে ছয়টি এবং রাহুল বর্মন ৪৭ রানে তিনটি উইকেট দখল করে।
Tripura Cricket: সোনামুড়ার কাছে পরাজিত হট ফেভারিট ধর্মনগর।


I’m still learning from you, but I’m improving myself. I certainly enjoy reading all that is written on your blog.Keep the aarticles coming. I enjoyed it!
Hey, you used to write excellent, but the last few posts have been kinda boring… I miss your tremendous writings. Past few posts are just a little out of track! come on!
I truly enjoy looking through on this website , it contains great content.