টিএসএন ডেস্ক,২২ সেপ্টেম্বর।।
দেওয়াল লিখন স্পষ্ট। জাতীয় দলের দরজা সম্ভবত আর খুলবে না মহম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমারের জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে দুই তারকার নাম দেখে এমনটাই মনে করছেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার তথা ধারাভাষ্যকর আকাশ চোপড়া। তাঁর মতে, নির্বাচকরা দুই তারকাকেই স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন। এবার তাঁদের সময় শেষ।
বিশ্বকাপে দেশকে ফাইনালে তুলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম কারিগর। চোট-পরবর্তী প্রত্যাবর্তনের পর ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলছেন। তবু ভারতীয় দলে ‘ব্রাত্য’ তারকা পেসার মহম্মদ শামি। একই অবস্থা ভুবনেশ্বর কুমারের। একসময় জাতীয় দলের অন্যতম স্তম্ভ গত কয়েক বছর ধরেই জাতীয় দলের ত্রিসীমানার বাইরে। তবে গত দুই আইপিএলে দারুন পারফরম্যান্স এবং ঘরোয়া ক্রিকেটে সাফল্যের পর তিনিও হয়তো টিম ইন্ডিয়ায় ফেরার আশা করেছিলেন। কিন্তু দু’জনেই হতাশ হয়েছেন। কারও নাম দলে নেই।
দল ঘোষণার পরই আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বললেন, “আমার মনে হচ্ছে দেওয়াল লিখন স্পষ্ট। টি-২০ দলে ভুবির কথা ভাবা যেত। শামির কথা ভাবা যেত ওয়ানডে দলে। কিন্তু কোনও দলে কারও কথা ভাবা হয়নি।
Indian Cricket: দেওয়াল লিখন স্পষ্ট। শামি – ভুবনেশ্বরের জন্য জাতীয় দলের দরজা বন্ধ।

