Indian Cricket: দেওয়াল লিখন স্পষ্ট। শামি – ভুবনেশ্বরের জন্য জাতীয় দলের দরজা বন্ধ।
টিএসএন ডেস্ক,২২ সেপ্টেম্বর।। দেওয়াল লিখন স্পষ্ট। জাতীয় দলের দরজা সম্ভবত আর খুলবে না মহম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমারের জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে দুই তারকার নাম দেখে এমনটাই মনে করছেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার তথা ধারাভাষ্যকর আকাশ চোপড়া। তাঁর মতে, নির্বাচকরা দুই তারকাকেই স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন। এবার তাঁদের সময় শেষ। …

