Tripura Cricket: আসামের বিরুদ্ধে শ্রীমনের দায়িত্বশীল শত রানে এক পয়েন্ট পেল ত্রিপুরা।

IMG 20261125 WA0000

টিএসএন ডেস্ক, ২২ নভেম্বর।।

দুরন্ত শ্রীমন দেবনাথ। করল প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতরান। রাজ্য ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্র শ্রীমনের অনবদ্য ব্যাটিংয়ে প্রত্যাশিতভাবেই অমীমাংসিতভাবে শেষ হলো ম্যাচ। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট পেল আসাম। ত্রিপুরার ভাগ্যে জুটলো এক পয়েন্ট। অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। বিজয়ওয়াড়ার অন্ধ ক্রিকেটে এসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা ২১৫ রানের জবাবে আসাম প্রথম ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ৩৬৮ রান করে ইনিংসে সমাপ্তি ঘোষনা করে। ১৫৩ রানের পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষ বল পর্যন্ত ত্রিপুরা 2 উইকেট হারিয়ে ১২৭ রান করে। রাজ্য দলের ওপেনার শ্রীমন দেবনাথ ১০২ রানে অপরাজিত থেকে যায়। রাজ্যের প্রথম ক্রিকেটার হিসেবে ছোটদের আসরে পরপর দুই ইনিংসে শতরান করার গৌরব অর্জন করলো উদয়পুরের কেবিআই কোচিং সেন্টারের ঐ ক্রিকেটারটি। রাজ্য দল গঠনের আগে দুটি প্রস্তুতি ম্যাচে পরপর শতরান করে নিজের ফর্মের আভাস দিয়েছিল শিব শঙ্কর দেবনাথ এবং বাপ্পা দাসের ওই ছাত্রটি। উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের নবম শ্রেণীর ছাত্র শ্রীমন গেল বছর লিটিল মাস্টার ক্রিকেটে ত্রিপুরা দলের সুজুকি নিজের জাত নিয়েছিলো। কৃষি দপ্তরে কর্মরত শ্রীকান্ত দেবনাথ এবং জামজুরি স্কুলের শিক্ষিকা মৌমিতা দেবের একমাত্র ছেলে ডানহাতি ব্যাটসম্যান শ্রীমন মহকুমা স্তরে ক্রিকেটে নজর কেড়ে নিয়েছিল। এবার জাতীয় স্তরে ত্রিপুরার হয়ে সকলের মন জয় করে নিল। কঠোর পরিশ্রম এবং অদম্য জেদ থাকলে যে সাফল্য পাওয়া যায় তার প্রমাণ মহাকুমার ওই উদীয়মান ক্রিকেটারটি। দ্বিতীয় দিনের চার উইকেটে ২৭০ রান নিয়ে খেলতে নেমে শনিবার আরো এক উইকেট হারিয়ে ৯৮ রান যোগ করে আসাম। দলের পক্ষে নীলাভ্র নিবিড় মেঘ ২৫৪ বল খেলে ১৩ টি বাউন্ডারির সাহায্যে ১১১ রান করে। এছাড়া পার্থপ্রতিম কাশ্যপ ১০১ বল খেলে নয়টি বাউন্ডারিও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ছিয়াত্তর রানে এবং সমীর মাহাতো ২৮ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ২৫ রানে অপরাজিত থেকে যায়। ত্রিপুরার পক্ষে শাহীন হোসেন পোদ্দার ৫৭ রানে তিনটি এবং রাহুল মিয়া ১১০ রানে দুটি উইকেট দখল করে। ১৫৩ রান এ পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই সংযত ছিল ত্রিপুরা। বিশেষ করে ম্যাচের নায়ক শ্রীমন। ওপেনিং জুটিতে শ্রেষ্ঠাংশু দেবের সঙ্গে ২৮ রান যোগ করে শ্রীমন। শ্রেষ্ঠাংশু ৫৭ বল খেলে ৭ রান করে। রান্না করলেও শুভজিৎ কুরি৬০ বল খেলে ৭ রান করে। এরপর শুভজিৎ পাল কে সঙ্গে নিয়ে ম্যাচ কে প্রত্যাশিতভাবে অমীমাংসিত শেষ করে শ্রীমন। ত্রিপুরা দ্বিতীয় ইনিংসে ৫৪ ওভার ব্যাট করে দুই উইকেট হারিয়ে ১২৭ রান করে। শ্রীমন ১৬৩ বল খেলে ১৬ টি বাউন্ডারির সাহায্যে ১০২ রানে এবং শুভজিৎ ৪৫ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ছয় রানে অপরাজিত থেকে যায়। প্রসঙ্গত প্রথম ইনিংসে শ্রীমন ১০৬ রান করেছিল। তুই মনের প্রশংসা করেন ত্রিপুরা দলের দুই কোচ অলকদেব রায় এবং অনুপম দে। ২৫-২৭ নভেম্বর ত্রিপুরা তৃতীয় ম্যাচ খেলবে হিমাচল প্রদেশের বিরুদ্ধে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *