Indian Cricket: আধুনিক  ক্রিকেটে অভিষেক – বৈভবদের ক্রিকেটীয় ‘খু*ন”র  লাইসেন্স দেওয়া হয়েছে: সন্দীপ পাটিল

Screenshot 2026 09 22 13 29 43 98 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

টিএসএন ডেস্ক,২২ সেপ্টেম্বর।।
        অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশীর সামনে ‘রিয়্যালিটি’ তুলে ধরলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাটিল। একদিকে যেমন দুই তরুণ তুর্কির প্রশংসা করেছেন, তেমনই তাঁদের বিষয়ে একেবারে কড়া ‘মার্কশিট’ দিলেন। একেবারে চাঁচাছোলা ভাষায় তিনি দাবি করলেন, অভিষেক এবং বৈভবরা ‘ঘরে সিংহ এবং বিদেশে বিড়াল’। কিন্তু বল কিছুটা নড়লেই তাঁদের ব্যাটিংয়ের দুর্বলতা সামনে চলে আসে বলে দাবি করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
   তিনি বলেছেন, ‘ওদের ব্যাটিং নিয়ে আমি একটা বিষয় বলতে চাই। অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশীর প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই বলছি, আমরা দেখেছি যে ওরা যখন ভারতের বাইরে যায় এবং বল কিছুটা নড়তে শুরু করে, তাহলে ওদের কিছু সমস্যা হয়। এই দুই তরুণ ক্রিকেটারকে ওই বিষয়টার দিকেও নজর দিতে হবে এবং সেটা নিয়ে কাজ করতে হবে। ঘরে সিংহ এবং বিদেশে বিড়াল। এরকম হওয়া উচিত নয়।’

screenshot 2026 09 22 13 39 43 75 680d03679600f7af0b4c700c6b270fe74197818119004707975
।সন্দীপ পাটিল ।

তারইমধ্যে অভিষেক এবং বৈভবদের প্রশংসাও করেছেন সন্দীপ। আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক যে মাত্র ৩০ বলে রেকর্ড শতরান হাঁকিয়েছেন, সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এতটুকু অবাক হইনি যে অভিষেক শতরান করেছে এবং ছয় ওভারেই ১০০ রান করে ফেলেছে ভারতীয় দল। আমি জানি না যে এটা প্রথমবার হল নাকি শেষবার হল বা আবারও এরকম হবে। কিন্তু ওদের কৃতিত্ব দিতে হবে। দেখুন, আধুনিক যুগের ক্রিকেটে এই তরুণ খেলোয়াড়দের খুন করে ফেলার লাইসেন্স দেওয়া হয়েছে। সেটা অভিষেক হোক বা বৈভব সূর্যবংশী- আমি বিষয়টা অভাবনীয় বলব।’
সেইসঙ্গে তিনি বলেন, ‘ওদের দুর্ধর্ষ শক্তি, মান এবং দক্ষতা আছে। ওরা নিজেদের স্কিলের সদ্ব্যবহার করছে। ওরা নিজেদের দমিয়ে রাখবে না। আমরা সবসময় বলতাম যে অর্ধেকটুকু দিয়ে খেলো না। ওরা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে খেলে এবং ওরা নিজেদের প্রথম বল থেকেই শট মারতে থাকে। আপনাকে সেই ব্যাপারটাকে অসাধারণ বলতেই হবে।’- ( এইচটিবি)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *