Tripura Women Cricket: রাজ্যের মহিলা ক্রিকেটের মুকুটে নতুন পালক। গোটা দলকে উষ্ণ সংবর্ধনা টিসিএ-র।

IMG 20251225 WA0001

টিএসএন ডেস্ক,২৪ ডিসেম্বর।।
          প্রথমবারের মতো ত্রিপুরায় এলো বিসিসিআই আয়োজিত জাতীয় ক্রিকেটের চ্যাম্পিয়ন ট্রফি। এনেছে অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দল। প্লেট গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের সুবাদে আগামী মরশুমে ত্রিপুরা দল এলিট গ্রুপে খেলবে। পুরো টিম বুধবার আগরতলায় পৌছুলে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউজে এক বিশেষ অনুষ্ঠানে খেলোয়ারদের উষ্ণ সংবর্ধনা জানানো হয়। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি উপানন্দ দেববর্মা, সম্পাদক সুব্রত দে, কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী, উপদেষ্টা তপন লোধ প্রমূখ প্রত্যেক খেলোয়াড়দের অভিনন্দন জানান। টিসিএ-র সহ-সভাপতি উপানন্দ দেববর্মা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এদিকে, দারুন অনুভূতি দলনেত্রী অস্মিতা দেবনাথ সহ দলের সকল খেলোয়ারদের। লীগ পর্যায়ের খেলায় মিজোরামের কাছে ৩ উইকেটে পরাজিত হলেও ফাইনাল ম্যাচে মিজোরামের বিরুদ্ধে কর্তৃত্বপূর্ণ জয়ের পেছনে দলনেত্রী অস্মিতা ক্রেডিট দিয়েছেন পুরো টিমের পজিটিভ পারফরম্যান্সের উপর। সাংবাদিকের প্রশ্নোত্তরে অস্মিতা আগামী দিনে এই দলকে নিয়ে সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন বলে দৃঢ়তার সঙ্গে প্রত্যাশা ব্যক্ত করেন। ‌ টিসিএ-র সম্পাদক সুব্রত দে অনুষ্ঠানে অভিনন্দন বার্তার পাশাপাশি সাফল্য অর্জনকারী ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড়দের আদর্শ মেনে সারা রাজ্যের  সমস্ত তৃণমূল স্তরের খেলোয়াড়রা ক্রিকেটকে প্রফেশনালি ভিত্তি ধরে এগিয়ে আসার আহ্বান জানান। ‌ উল্লেখ্য, ১৩ ডিসেম্বর থেকে নাগপুরে শুরু হওয়া মহিলাদের অনূর্ধ্ব ১৯ এক দিবসীয় টুর্নামেন্ট প্লেট গ্রুপের প্রথম ম্যাচে ত্রিপুরা দল মেঘালয়কে ২২ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেতে হয়েছিল মিজোরামের কাছে ৩ উইকেটে হেরে। অতঃপর পরপর তিন ম্যাচে যথাক্রমে সিকিমকে ২৯ রানে, মনিপুরকে ৭৮ রানে এবং অরুণাচল প্রদেশকে ২৪ রানে হারিয়ে একদিকে জয়ের হ্যাটট্রিক এবং অপরদিকে ফাইনালে খেলার ছাড়পত্র পায়। খেতাবি লড়াইয়ে মিজোরামকে চার উইকেটে পরাজিত করে অস্মিতার নেতৃত্বাধীন ত্রিপুরা দল প্রথমবারের মতো বিসিসিআই আয়োজিত জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে।


3 thoughts on “Tripura Women Cricket: রাজ্যের মহিলা ক্রিকেটের মুকুটে নতুন পালক। গোটা দলকে উষ্ণ সংবর্ধনা টিসিএ-র।

  1. I don’t even know how I ended up here, but I thought this post was great. I do not know who you are but certainly you’re going to a famous blogger if you are not already 😉 Cheers!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *