Tripura Cricket: বিজয় মার্চেন্ট ট্রফিতে চন্ডিগড়ের বিরুদ্ধে লিড নিলো ত্রিপুরা।

IMG 20251225 WA0002

টিএসএন ডেস্ক,২৪ ডিসেম্বর।।
        বল হাতে ৫ উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতেও দুরন্ত সাহিন হোসেন পোদ্দার। এছাড়া ব্যাট হাতে দুরন্ত বিশাল সরকার, দলনায়ক সন্দীপন দাস এবং এরিস মজুমদার। এই চার জনের হাত ধরেই লিড নিলো ত্রিপুরা। চন্ডিগড়ের বিরুদ্ধে। অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। আসরের চতুর্থ ম্যাচে এসে প্রথম পয়েন্ট পাওয়ার সম্ভাবনা দেখা দিলো ত্রিপুরার। শিমোগার জে এন এন কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চন্ডিগড় এর ২৫৩ রানের জবাবে ত্রিপুরা দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে  ২৯৪ রান করে। ৪০ রানে অপরাজিত রয়েছে সাহিন। ত্রিপুরা এগিয়ে রয়েছে ৪২ রানে। এছাড়া অর্ধশতরান  করেছে বিশাল, সন্দীপন এবং এরিস। গ্রুপের শেষ দল চন্ডিগড় এর ২৫৩ রানের জবাবে বুধবার দিনের শুরু থেকেই ঠান্ডা মাথায় ব্যাট করতে থাকে ত্রিপুরার ব্যাটসম্যানরা। অলক দেব রায় এর ছেলেরা ধীরে ধীরে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে থাকে। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের শেষে ত্রিপুরা ৭ উইকেট হারিয়ে ২৯৪ রান করে। রাজ্য দলের পক্ষে এরিস মজুমদার ৮০ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৯, বিশাল ১১৬ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৫৫, সন্দীপন ১২২ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৫৩, সাহিন হোসেন পোদ্দার ১১৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৪০ ( অপ), পৃথীরাজ গোপ ৪৫ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৬ (অপ), এবং রাজদীপ দেবনাথ ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। সন্দীপন এবং বিশাল তৃতীয় উইকেটে ২১৯ বল খেলে ১০৬, পঞ্চম উইকেটে এরিস ও সাহিন ১১৭ বল খেলে ৭৩ এবং অষ্টম উইকেটে পৃথিরাজ ও সাহিন ৭৫ বল খেলে ৫৪ রান যোগ করে ত্রিপুরাকে লিড এনে দিতে মুখ্য ভূমিকা নেয়। চন্ডিগড় এর পক্ষে যুবরাজ ভরদ্বাজ ৮৪ রানে ৪ টি এবং ইশান্ত রাওয়াত ৬৭ রানে ২ টি উইকেট দখল করে। আজ সকালে ত্রিপুরার লক্ষ্য থাকবে দ্রুত আরও ১০০ রান যোগ করে সরাসরি জয়ের জন্য ঝাপানো।


2 thoughts on “Tripura Cricket: বিজয় মার্চেন্ট ট্রফিতে চন্ডিগড়ের বিরুদ্ধে লিড নিলো ত্রিপুরা।

  1. I’d have to examine with you here. Which is not one thing I usually do! I take pleasure in reading a post that may make folks think. Additionally, thanks for permitting me to comment!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *