Tripura Judo: কোরিয়ার ওয়াই ইউ হাঁরুলের কাছে ছিটকে গেলো রাজ্যের জুডোকার তানিয়া।

Screenshot 2025 09 02 23 56 00 07 680d03679600f7af0b4c700c6b270fe7 1

টিএসএন ডেস্ক,১২ সেপ্টেম্বর।।
        প্রথম রাউন্ডেই ছিটকে গেলো ত্রিপুরার তানিয়া দাস। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান জুডো প্রতিযোগিতায়। দুদিন ব্যাপী আসর শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। তাতে মেয়েদের ৪৮ কেজি বিভাগে তানিয়ার প্রথম প্রতিপক্ষ ছিল শক্তিশালী কোরিয়ার ওয়াই ইউ হাঁরুল। বাউতে দুরন্ত লড়াই করলেও অভিজ্ঞতার অভাবে পিছিয়ে পড়ে তানিয়া। এবং প্রথম রাউন্ড থেকে ছিটকে যায়। হারলেও প্রথম বার দেশের জার্সি গায়ে জড়িয়ে দুরন্ত অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরবে উদয়পুরের তানিয়া। পরাজিত হয়ে হতাশায় ভেঙে পড়ে ভগিনী নিবেদিতা জুডো সেন্টারের ছাত্রী তানিয়া। তানিয়ার কোচ ড: মিহির শীল বলেন, কোরিয়া জুড়োতে সবসময় ভালো ফলাফল করে। ওদের বিরুদ্ধে লড়াই করে অভিজ্ঞতা অর্জন করলো তানিয়া। যা আগামীদিনে ওকে আরও ভালো খেলতে সাহায্য করবে। সবে মাত্র দেশের জার্সি গায়ে জড়ালো। ওকে আরও অনেক পথ এগুতে হবে। আমার বিশ্বাস প্রথমবার সাফল্য না পাওয়ায় ওর জেদ বাড়বে। যা আগামীদিনে ওকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।


5 thoughts on “Tripura Judo: কোরিয়ার ওয়াই ইউ হাঁরুলের কাছে ছিটকে গেলো রাজ্যের জুডোকার তানিয়া।

  1. It’s perfect time to make some plans for the longer term and it’s time to be happy. I’ve learn this put up and if I could I wish to suggest you few attention-grabbing issues or suggestions. Maybe you can write next articles relating to this article. I wish to learn more things about it!

  2. I’m not sure where you’re getting your info, but good topic. I needs to spend some time learning much more or understanding more. Thanks for magnificent info I was looking for this info for my mission.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *