টিএসএন ডেস্ক,২০ মে।।
পরাজয় দিয়েই রাজ্য ফিরছে ত্রিপুরা। মঙ্গলবার গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে মহারাষ্ট্রের কাছে পরাজিত হলো ত্রিপুরা। স্বামী বিবেকানন্দ অনূর্ধ্ব ২০ বালকদের জাতীয় ফুটবল আসরে। ছত্তিশগড়ের রামকৃষ্ণ মঠ মাঠে এদিন সকালে হয় ম্যাচটি। প্রথমার্ধে গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে কার্যত ভেঙে পড়ে ত্রিপুরা। ওই অর্ধেই দুটি গোল হজম করে রাজ্য দল। আসরে চার ম্যাচ খেলে দুটিতে জয় এবং দুটি ম্যাচে পরাজিত হয়েছে রাজ্য দল। খেলা শেষে হতাশ ত্রিপুরা দলের ম্যানেজার সুশান্ত দেববর্মা টেলিফোনে বলেন, দুর্বল রেফারিং এর শিকার আমরা। ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে। এছাড়া সুখ দয়াল জমাতিয়া এবং নব কিশোর জমাতিয়ারা যে সুযোগ নষ্ট করেছে তা ক্ষমার অযোগ্য। অনায়াসেই আমরা মহারাষ্ট্র জয় করতে পারতাম। তবে এবারের আসর থেকে বেশ কয়েকজন ফুটবলার নজরে এসেছে। যারা আগামী দিনে ত্রিপুরার সম্পদ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
#tripura #football #under -20#tsn
Tripura Football: অনূর্ধ্ব ২০ ফুটবল: মহারাষ্ট্রের কাছে ত্রিপুরার পরাজয়। ছিটকে গেলো গ্রুপ থেকে।


I like the efforts you have put in this, thank you for all the great blog posts.
Can I simply say what a reduction to seek out someone who really knows what theyre speaking about on the internet. You undoubtedly know methods to deliver an issue to mild and make it important. More folks have to read this and understand this facet of the story. I cant believe youre no more in style since you definitely have the gift.
Enjoyed looking at this, very good stuff, thanks. “A man may learn wisdom even from a foe.” by Aristophanes.