Tripura Cricket: লিটল মাস্টার বালিকা ক্রিকেট: ফাইনালে এসে তরী ডুবলো ত্রিপুরার। পরাজয় অসমের কাছে।

IMG 20250504 WA0003 2

টিএসএন ডেস্ক, ২০মে।।
                   এই যেন পুনরাবৃত্তি। বালকদের পর বালিকারাও। পূর্বোত্তর লিটল মাস্টার অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ত্রিপুরাকে। মঙ্গলবার বালিকাদের ফাইনাল ম্যাচে অসমের কাছে পরাজিত হয় ত্রিপুরা। ৯ উইকেটে। প্রথমবর্ষ পূর্বোত্তর লিটল মাস্টার অনূর্ধ্ব ১৫ বালিকাদের ক্রিকেটে। গুয়াহাটির ফুলুং এর এ সি এ ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে কার্যত আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে সেরার সম্মান পায় অসম। বৃষ্টির জন্য আউট ফিল্ড ভিজে দেখায় এদিন নির্ধারিত সময়ের অনেক পর খেলা শুরু হয়। ফলের ওভার কমিয়ে আনা হয় ২০ শে। দুপুরে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় ত্রিপুরা নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অনুষ্কা শীল ৩৫ বল খেলে ৩টি বাউন্ডারির সাহায্যে ১৭, এঞ্জেল পাল ২৪ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং অভিজ্ঞা বর্ধন ২০ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। ত্রিপুরার আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। অসমের পক্ষে ভারতী হাসান ১৩ রানে ৩টি এবং বৈভবী দাস ১৭ রানের ২টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে অসম ১১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ডলি কার্ডং ৪২ বল খেলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৩১ রানে এবং স্বস্তি বিশ্বকর্মা ২০ বল খেলে ৪টি বাউন্ডারির সাহায্যে ১৯ রানে অপরাজিত থেকে যায়। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। ত্রিপুরার পক্ষে পূর্বা চৌধুরী ৫ রানে  একমাত্র উইকেটটি দখল করে।‌

#Tripura #women #cricket #little#master#jm 24


4 thoughts on “Tripura Cricket: লিটল মাস্টার বালিকা ক্রিকেট: ফাইনালে এসে তরী ডুবলো ত্রিপুরার। পরাজয় অসমের কাছে।

  1. The next time I read a blog, I hope that it doesnt disappoint me as much as this one. I mean, I know it was my choice to read, but I actually thought youd have something interesting to say. All I hear is a bunch of whining about something that you could fix if you werent too busy looking for attention.

  2. My wife and i have been absolutely peaceful when Louis could conclude his research from your precious recommendations he was given out of your weblog. It’s not at all simplistic to simply be giving for free thoughts that many others might have been trying to sell. We fully understand we’ve got the writer to thank because of that. The entire illustrations you made, the straightforward site menu, the relationships you can make it easier to promote – it’s all powerful, and it’s really leading our son and the family know that the matter is satisfying, which is certainly extraordinarily mandatory. Thank you for all!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *