Tripura Sports: জাতীয় স্কুল থাংতা’তে রাজ্যের ঝুলিতে ৩টি স্বর্ণ সহ মোট পদক সংখ্যা ৮।

IMG 1e1c0a6c 7e5e 4706 b0b2 5b204f1dd229

টি এস এন ডেস্ক,৫ নভেম্বর।।
   তিনটি স্বর্ণ পদক সহ ৮ টি পদক পেলো ত্রিপুরা। জাতীয় স্কুল থাং তা প্রতিযোগিতায়। দেশের রাজধানী দিল্লি র ত্যাগরাজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ৭০ তম জাতীয় স্কুল এই আসর। বৃহস্পতিবার শেষ আসর। আসরে ত্রিপুরাকে স্বর্ণপদক এনে দিয়েছে অনূর্ধ্ব ১৪ বালক বিভাগে সুদীপ নাথ, বালিকা বিভাগে সমর্পিতা দেব এবং জিনা দেববর্মা। এছাড়া রৌপ্য পদক জয় করেছে পূর্ণিমা চাকমা। ব্রোঞ্জ পদক জয় করেছে তৈমা দেববর্মা এবং অনুভব ভট্টাচার্য। বালক এবং বালিকাদের দলগত বিভাগে ত্রিপুরা দুটি রৌপ্য পদক জয়লাভ করেছে। এ খবর জানিয়েছেন রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায়। তিনি পদকজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *