Ranji Trophy: ঘরের মাঠে চতুর্থ ম্যাচে সৌরাষ্ট্রের বিরুদ্ধে জয়ের স্বাদ পেল ত্রিপুরা।

IMG 20261105 WA0088

টিএসএন ডেস্ক,৫ নভেম্বর।।
    প্রত্যাশিত ভাবেই জয় পেলো ত্রিপুরা। সফররত সৌরাষ্ট্রকে পরাজিত করলো ১৩৩ রানে। রঞ্জি ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে। তৃতীয় দিনের শেষেই জয় নিশ্চিত হয়ে গিয়েছিল স্বাগতিক দলের। দেখার ছিল শেষ দিনে বৃহস্পতিবার কতটা লড়াই ছুঁড়ে দিতে পারেন সৌরাষ্ট্র এর শেষের দিকের ব্যাটসম্যানরা। এদিন ত্রিপুরার সামনে বড় বাধা হয়ে দাঁড়ান অর্পিত ভাষাভাড়া। কড়া প্রতিরোধ গড়ে তুলেছিলেন সৌরাষ্ট্র এর হয়ে ৬ নম্বরে ব্যাট করতে নামা এই অলরাউন্ডার টি। অর্পিতের হাত ধরেই সৌরাষ্ট্র দ্বিতীয় ইনিংসে ২০৮ রান করে। অর্পিত ১৮৯ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৮৯ রান করেন। এছাড়া পার্থ ভুট ৫৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। ত্রিপুরার পক্ষে সন্দীপ সরকার ৮১ রানে ৪ টি এবং অভিজিৎ সরকার ২৬ রানে ৩ টি উইকেট দখল করেন। প্রসঙ্গত ত্রিপুরার ২৬৮ রানের জবাবে সফররত দল প্রথম ইনিংসে ১১৮ রান করেছিল। ১৫০ রানে এগিয়ে থেকে ত্রিপুরা দ্বিতীয় ইনিংসে ১৯১ রান করেছিল।ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ত্রিপুরার শ্রীদাম পাল। ১৭-২০ জানুয়ারি ত্রিপুরা পঞ্চম ম্যাচ খেলবে পাঞ্জাব এর বিরুদ্ধে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। মরশুমে ৪ ম্যাচ খেলে প্রথম পয়েন্ট পেলো ত্রিপুরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *