Tripura Football: টুলুঙ্গার হ্যাটট্রিক। স্কুল ফুটবলে অন্ধ্রপ্রদেশকে ১০ গোল রাজ্যের।

IMG 20261103 WA0012

টিএসএন ডেস্ক,২ রা নভেম্বর।।
      ত্রিপুরায় বিধ্বস্ত অন্ধপ্রদেশ। দুরন্ত জয় দিয়ে শুরু করলো আসর। উত্তরপ্রদেশ অনুষ্ঠিত জাতীয় অনূর্ধ্ব ১৭ স্কুল ফুটবলে। ওই রাজ্যের আর ডি এস আই সি ঘাট মাঠে অনুষ্ঠিত ম্যাচে সোমবার ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকে ত্রিপুরা দলের ফুটবলাররা। শুরু থেকেই বিপক্ষের রক্ষণভাগ তছনছ করে দেয় মাখন লাল জমাট ইয়ার ছেলেরা। ত্রিপুরা জয়লাভ করে ১০ -০ গোলে। রাজ্য দলের পক্ষে হ্যাটট্রিক করে লাল রোয়াত টুলুঙ্গা। এছাড়া ত্রিপুরার পক্ষে রয়েল দেববর্মা, এনসিয়েল দেববর্মা এবং নুন ফাম কিমা ডারলং দুটি করে গোল করে। এছাড়া একটি গোল করে ত্রিপুরা দলের সহ অধিনায়ক অঙ্কুর দাস। ত্রিপুরা প্রথমার্ধে এগিয়েছিল ৪-০ গোলে। খেলা শেষে এ খবর জানান ত্রিপুরা দলের ম্যানেজার আবু তাহের। উত্তর প্রদেশ থেকে টেলিফোনে তিনি বলেন, দুরন্ত খেলেছে ছেলেরা। তবে ব্যবধান আরো বাড়াতে পারতো। এই জয় পরের ম্যাচের আগে আমাদের মনোবল কয়েকগুন বাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার সকালে ত্রিপুরার প্রতিপক্ষ শক্তিশালী মনিপুর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *