Tripura Football: আই লীগ ও মণিপুর লীগে খেলার সুযোগ রাজ্যের স্পোর্টস স্কুলের দুই ফুটবলারের।

InShot 20261030 130839609

টিএসএন, ৩০ অক্টোবর।।

    ভিন রাজ্যে নিজেদের ফুটবল স্কিল মেলে ধরার সুযোগ পেলেন ত্রিপুরা স্পোর্টস স্কুলের দুই ফুটবলার বিলাশ দেববর্মা ও বিটু জমাতিয়া। জাতীয় স্তরের ফুটবলে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবার নতুন ঠিকানায় পাড়ি দিলেন বিলাশ- বিটু। স্পোর্টস স্কুলের ছাত্র বিলাশ সুযোগ পেয়েছে

মণিপুরের নেরোকা এফসি-তে। অন্যদিকে, বিটু জমাতিয়া খেলবেন মণিপুরের ক্লাসা এফসি-র হয়ে আই লীগ থ্রি-তে। তাদের পাশাপাশি নেরোকা এফসি-র হয়ে খেলার সুযোগ পেয়েছেন আরও পাঁচ ফুটবলার। তবে ওই পাঁচজনই ভিন রাজ্যের খেলোয়াড়। চলতি মরশুমে আগরতলার ক্লাব লীগে বিভিন্ন দলের হয়ে খেলেছিলেন তারা।

ত্রিপুরা স্পোর্টস স্কুলের ছাত্র বিটু জমাতিয়া আগামী আই-লিগ থ্রি-তে ক্লাসা এফসি-র হয়ে মাঠে নামবেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রাজোর যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের তরফে সম্মতিও দেওয়া হয়েছে।

মণিপুরের নেরোকা এফসি-তে যোগ দেওয়া বিলাশ দেববর্মা এবছর আগরতলায় খেলেছেন টাউন ক্লাবের হয়ে। এরফলে বিলাশ দেববর্মার সামনে খুলে গেলো বৃহত্তর ফুটবলের দরজা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *