Tripura Football: আই লীগ ও মণিপুর লীগে খেলার সুযোগ রাজ্যের স্পোর্টস স্কুলের দুই ফুটবলারের।
টিএসএন, ৩০ অক্টোবর।। ভিন রাজ্যে নিজেদের ফুটবল স্কিল মেলে ধরার সুযোগ পেলেন ত্রিপুরা স্পোর্টস স্কুলের দুই ফুটবলার বিলাশ দেববর্মা ও বিটু জমাতিয়া। জাতীয় স্তরের ফুটবলে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবার নতুন ঠিকানায় পাড়ি দিলেন বিলাশ- বিটু। স্পোর্টস স্কুলের ছাত্র বিলাশ সুযোগ পেয়েছে মণিপুরের নেরোকা এফসি-তে। অন্যদিকে, বিটু জমাতিয়া খেলবেন মণিপুরের ক্লাসা এফসি-র হয়ে আই…

