Birendra Club & Football: ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাবের ১৩১তম প্রতিষ্ঠা দিবস মঙ্গলবার।থাকছে বর্ণাঢ্য কর্মসূচি।

Screenshot 2026 11 01 22 55 00 41 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক, ১ লা নভেম্বর।।
     আগামী ৩রা নভেম্বর মঙ্গলবার উদযাপিত হতে চলেছে ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাবের ১৩১তম প্রতিষ্ঠা দিবস। এই বিশেষ দিনটিকে স্মরণীয় ও উৎসবমুখর করে তুলতে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওই দিন সকাল ৮টায় ক্লাব প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হবে। এরপর বিকেল ৫টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বীরেন্দ্র ক্লাবের প্রবীণ খেলোয়াড় এবং ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের মধ্যে একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।‌
প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবে আগামী ২২শে নভেম্বর ক্লাব প্রাঙ্গণে ছোটদের জন্য একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতাটি মোট তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে: ক-বিভাগ (৬ বছর পর্যন্ত), খ-বিভাগ (৬+ বছর থেকে ৯ বছর পর্যন্ত) এবং গ-বিভাগ (৯+ বছর থেকে ১২ বছর পর্যন্ত)। বীরেন্দ্র ক্লাবের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দত্ত এক প্রেস রিলিজে সমস্ত ক্রীড়াপ্রেমী ও ক্রীড়া সংস্থাকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।


2 thoughts on “Birendra Club & Football: ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাবের ১৩১তম প্রতিষ্ঠা দিবস মঙ্গলবার।থাকছে বর্ণাঢ্য কর্মসূচি।”

  1. Definitely believe that which you said. Your favorite justification seemed to be on the web the simplest thing to be aware of. I say to you, I definitely get annoyed while people consider worries that they just don’t know about. You managed to hit the nail upon the top as well as defined out the whole thing without having side-effects , people could take a signal. Will probably be back to get more. Thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *