সরোজ সঙ্ঘ-২ (হায়ুং, গানবা) পুলিস -২(জুয়েল, বিনোদ কিশোর)
টিএসএন ডেস্ক,১১ জুন।।
দু-দুবার পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত শক্তিশালী সরোজ সংঘের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করলো ত্রিপুরা পুলিশ। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দু দলের ম্যাচটি শেষ হয় ২-২ গোলে। ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেললেও পুলিশের ফুটবলারদের কাউন্টার অ্যাটাকের কাছে কার্যত পয়েন্ট ভাগ করতে হয়েছে সরোজ সংঘকে। তবে জয় পেতে পারতো এদিন পুলিশ। ম্যাচের সেরা ফুটবলারের সন্মান পাওয়া জুয়েল দেববর্মা যদি শেষ দিকে দুটি সহজ সুযোগ নষ্ট না করতেন। তবে এদিন পয়েন্ট ভাগ করায় আসরের শুরুতেই কার্যত ধাক্কা খেলো শক্তিশালী সরোজ সংঘ। দলের কোচ রতন সাহা খেলা শেষে বলেন, আসরের প্রথম ম্যাচ বলেই ছেলেরা নিজেদের খেলাটা খেলতে পারেনি। পরের ম্যাচে ঘুরে দাঁড়াবেই দল। এই প্রত্যাশা ফুটবল প্রেমীদেরও। তবে ঘুরে দাঁড়াতে হলে মাঝ মাঠের ফুটবলারদের অরো দায়িত্ব নিতেই হবে। এদিন ম্যাচ শুরুর ৭ মিনিটের মাথায় হায়ুং জামাতিয়ার গোলে এগিয়ে গিয়েছিল সরোজ সংঘ। তবে ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। ২০ মিনিটে দুরন্ত গোল করে সমতা ফেরান জুয়েল দেববর্মা। ৪১ মিনিটে এস গানবা গোল করে আবার এগিয়ে দেন সরোজ সংঘকে। গোল হজম করার এক মিনিটের মধ্যে বিনোদ কিশোর জামাতিয়া সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার জন্য দুদলের ফুটবলাররা আক্রমাত্মক ফুটবল খেলতে থাকে। তবে এই অর্ধ্যে পুলিশের আক্রমণে তেজি ভাব বেশি ছিল। শেষ দিকে দুটি সহজ সুযোগ নষ্ট করেন পুলিশের জুয়েল দেববর্মা। রেফারি তাপস দেবনাথ হলুদ কার্ড দেখান সরোজ সংঘের রাহুল কুমার রিয়াং, বীরনারায়ণ জমাতিয়া এবং পুলিশর রাজিব জামাতিয়াকে।
#Tripura #Football # B – division #tsn


Enjoyed studying this, very good stuff, thanks.
I’ve learn some excellent stuff here. Definitely worth bookmarking for revisiting. I wonder how a lot attempt you place to make the sort of fantastic informative site.
I really appreciate this post. I’ve been looking all over for this! Thank goodness I found it on Bing. You have made my day! Thanks again
I’m impressed, I must say. Really hardly ever do I encounter a blog that’s each educative and entertaining, and let me inform you, you have hit the nail on the head. Your idea is excellent; the problem is one thing that not sufficient individuals are talking intelligently about. I am very completely satisfied that I stumbled throughout this in my search for something relating to this.