FIFA World Cup: বাবা – ছেলে নয়, বিশ্বকাপে নতুন নজির কিউস মা – ছেলের।

IMG 20260621 140623

টিএসএন ডেস্ক, ২১ জুন।।
          ফিফা বিশ্বকাপের ইতিহাসে বাবা-ছেলের অংশ গ্রহণের উদাহরণ রয়েছে অনেক। কিন্তু এতদিন পর্যন্ত মা ও ছেলে—দু’জনেরই বিশ্বকাপে খেলার নজির ছিল না। সেই অপেক্ষার অবসান ঘটালেন নিউজ়িল্যান্ডের তরুণ ডিফেন্ডার টাইলার বিন্দন এবং তাঁর মা জেনি বিন্দন। ইরানের বিরুদ্ধে নিউজ়িল্যান্ডের বিশ্বকাপের প্রথম ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে ইতিহাসের অংশ হয়ে যান ২১ বছর বয়সি টাইলার। এর ফলে ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম মা-ছেলে জুটি হিসেবে নাম উঠে যায় টাইলার ও জেনি বিন্দনের।
          ক্যালিফোর্নিয়ার ইংলউডে অনুষ্ঠিত ম্যাচে ইরানের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে নিউজ়িল্যান্ড। ম্যাচের শেষ দিকে মাঠে নামেন টাইলার, আর গ্যালারিতে বসে ছেলের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন তাঁর বাবা-মা দু’জনেই।
       টাইলারের মা জেনি বিন্দন নিউ জ়িল্যান্ড মহিলা দলের প্রাক্তন গোলরক্ষক। তিনি ২০০৭ এবং ২০১১ সালের ফিফা মহিলা বিশ্বকাপে নিউজ়িল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া ২০০৮ ও ২০১২ অলিম্পিক গেমসেও দেশের জার্সিতে খেলেছেন তিনি।২০০৪ সালে আন্তর্জাতিক অভিষেকের পর নিউজ়িল্যান্ডের হয়ে মোট ৭৭টি ম্যাচ খেলেন টাইলারের মা জেনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *