FIFA World Cup: বাবা – ছেলে নয়, বিশ্বকাপে নতুন নজির কিউস মা – ছেলের।
টিএসএন ডেস্ক, ২১ জুন।। ফিফা বিশ্বকাপের ইতিহাসে বাবা-ছেলের অংশ গ্রহণের উদাহরণ রয়েছে অনেক। কিন্তু এতদিন পর্যন্ত মা ও ছেলে—দু’জনেরই বিশ্বকাপে খেলার নজির ছিল না। সেই অপেক্ষার অবসান ঘটালেন নিউজ়িল্যান্ডের তরুণ ডিফেন্ডার টাইলার বিন্দন এবং তাঁর মা জেনি বিন্দন। ইরানের বিরুদ্ধে নিউজ়িল্যান্ডের বিশ্বকাপের প্রথম ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে ইতিহাসের অংশ হয়ে যান ২১ বছর বয়সি টাইলার।…

