Tripura Football: লিগে কল্যাণ সমিতির প্রথম জয়। লাল কার্ড লাল বাহাদুরের দুই ফুটবলারকে।

Screenshot 2026 09 06 22 55 22 45 6012fa4d4ddec268fc5c7112cbb265e7

টিএসএন ডেস্ক ,৬ সেপ্টেম্বর।।
       ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত
চন্দ্র মেমোরিয়াল ফুটবল লীগে প্রথম জয় পেলো
পেলো শিল্ড চ্যাম্পিয়ন কল্যান সমিতি। রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে কল্যাণ সমিতি ৪-১ গোলে পরাজিত করে লালবাহাদুর ব্যায়ামাগারকে।
        ম্যাচ শুরুর ৪ মিনিটেই জিদান সিং’র গোলে ম্যাচ লিড নিয়ে নেয় কল্যান সমিতি। ১-০ গোলে পিছিয়ে থাকা লালবাহাদুর ম্যাচের ২২ মিনিটে আরো চাপে পড়ে যায় । দলের  নির্ভরযোগ্য ফুটবলার সুবন দেববর্মা পর পর দুইটি  হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। তখন লাল বাহাদুরকে ১০ জনে খেলতে হয়।এই সুযোগকে কাজে লাগিয়ে কল্যান সমিতির মনীষ সিং ২৮ ও ৩৯ মিনিটে গোল করে ম্যাচের প্রথমার্ধেই  ব্যবধান বাড়িয়ে ৩-০ করে দেয়। ম্যাচের দ্বিতীয়ার্ধের ১০ জনের লালবাহাদুরের উপর আরও স্টিম রোল চাপিয়ে দেয় কল্যাণ সমিতি। ম্যাচের ৫৫ মিনিটে আবদলের গোল থেকে কল্যাণ সমিতি ব্যবধান বাড়িয়ে ৪-০ করে নেয়।
ম্যাচের ৫৬ মিনিটে লাল বাহাদুরের লালনুন ঝিরা সাইলো পেনাল্টি  থেকে গোল করে ব্যবধান কমিয়ে আনে। তখন ম্যাচের ফলাফল হয় ৪-১।ম্যাচের ৬৭ মিনিটে লাল বাহাদুরের ফুটবলার বিজেশ্বর সিংকে লাল কার্ড দেখান রেফারি বিপ্লব সিনহা। তখন মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবশ্যই শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে শেষ পর্যন্ত ৯ জনেই খেলতে হয় লাল বাহাদুরকে। প্রত্যাশিত ভাবেই ম্যাচে জয়ী হয়ে মাঠ ছাড়ে কল্যাণ সমিতি।


One thought on “Tripura Football: লিগে কল্যাণ সমিতির প্রথম জয়। লাল কার্ড লাল বাহাদুরের দুই ফুটবলারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *