Women Cricket: মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন  পন্ডিচেরি।

IMG 20250504 WA0002

টিএসএন ডেস্ক,৩ ডিসেম্বর।।
        অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে পন্ডিচেরি। নাগাল্যান্ড পেয়েছে রানার্স খেতাব। অনূর্ধ্ব ২৩ মহিলাদের টি-টোয়েন্টি ট্রফি প্লেট গ্রুপ তথা উত্তর-পূর্বের ৫টি রাজ্যে এবং পন্ডিচেরির মধ্যে এই টি-টোয়েন্টি ক্রিকেটে ফাইনাল ম্যাচে আজ পন্ডিচেরি ৮ উইকেটের ব্যবধানে নাগাল্যান্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন খেতাব জিতে নিয়েছে। আগরতলার দুটি মাঠে আয়োজিত ৬ দলীয় গ্রুপ লীগের খেলা শেষে আজ, বুধবার গ্রুপের সেরা দুটি দল হিসেবে পন্ডিচেরি ও নাগাল্যান্ড ফাইনালে পরস্পরের মুখোমুখি হয়েছিল। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে সকাল সাড়ে আটটায় ম্যাচ শুরুতে টস জিতে নাগাল্যান্ড প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ২০ ওভার শেষ হওয়ার পাঁচ বল বাকি থাকতে সব ক-টি উইকেট হারিয়ে নাগাল্যান্ড ৮৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার ভাইপেনি-র ২৫ রান, দলনেত্রী সেন্টি ল্যামলার ২২ রান এবং নাজমিন খাতুনের ১৭ রান উল্লেখযোগ্য। পন্ডিচেরির অমৃতা স্মরণ  ২০ রানে চারটি উইকেট তুলে নেয়। এছাড়া, অবিরামা ১০ রানে ও শ্রেয়া রাজু গুজারে ১৫ রানে দুটি করে উইকেট পায়। রিসিকা কুমারী পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে পন্ডিচেরি ১৩.৪ ওভার খেলে দুই উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ওপেনার যুবশ্রীর অনবদ্য ব্যাটিং দলকে অনায়াসে জয় এনে দেয়। যুবশ্রী ৩৯ বল খেলে দশটি বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৫৪ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়।‌ ইশা মাভি ১৫ রানে আউট হলেও সুনয়না পাঁচ রানে অপরাজিত থেকে যুবশ্রী কে দারুন সঙ্গ দেয়। ‌ ৮ উইকেটে দুর্দান্ত জয় ছিনিয়ে পন্ডিচেরি প্লেট গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে আগামী বছর এলিট গ্রুপে খেলার ছাড়পত্র অর্জন করেছে। পন্ডিচেরির অমৃতা স্মরণ প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব পেলেও প্লেয়ার অফ দা সিরিজের শিরোপা পেয়েছে ই কভিশা।


6 thoughts on “Women Cricket: মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন  পন্ডিচেরি।

  1. hey there and thank you for your info – I’ve definitely picked up something new from proper here. I did on the other hand experience a few technical points using this web site, as I skilled to reload the site a lot of times previous to I may just get it to load properly. I have been considering in case your web host is OK? Not that I am complaining, however sluggish loading instances occasions will sometimes impact your placement in google and could injury your quality rating if advertising and ***********|advertising|advertising|advertising and *********** with Adwords. Anyway I’m including this RSS to my email and could look out for much extra of your respective intriguing content. Make sure you replace this again soon..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *