Tripura Cricket: জয় দিয়ে আসর শুরু ইউনাইটেড ফ্রেন্ডসের।

IMG 20250428 WA0002 1

টিএসএন ডেস্ক, ৩০এপ্রিল।।

বড় ব্যবধানে জয় দিয়ে আসর শুরু করলো ইউনাইটেড ফ্রেন্ডস। নিকিতা দেবনাথের দুরন্ত ব্যাটিংয়ে। ১২৪ রানে পরাজিত করলো ক্রিকেট অনুরাগীকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডস টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৭৭ রান করে। দলের পক্ষে নিকিতা দেবনাথ ৬৫ বল খেলে ১৭ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৯৮ রানে এবং রেশমি নোয়াতিয়া ৬২ বল খেলে ছয়টি বাউন্ডারি সাহায্যে ৫৫ রানে অপরাজিত থেকে যান। দল অতিরিক্ত খাতে পায় ২৪ রান। জবাবে খেলতে নেমে ক্রিকেট অনুরাগী মাত্র ৫৩ রান করে চার উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে। দলের পক্ষে সুস্মিতা বসাক ২৯ বল খেলে একটি বাউন্ডারি সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খেতে পায় ১৩ রান।‌


#tripura #women #cricket #tsn

4 thoughts on “Tripura Cricket: জয় দিয়ে আসর শুরু ইউনাইটেড ফ্রেন্ডসের।

  1. Hi there, jusst beecame akert tto your blkog thrdough Google, andd foound hat it is truly informative.

    I amm gonna watfch outt forr brussels. I wilkl appdeciate
    iff youu cntinue tis iin future. Nummerous peeople wil bbe benefied
    from your writing.Cheers!

  2. Good post and straight to the point. I am not sure if this is really the best place to ask but do you folks have any thoughts on where to get some professional writers? Thanks 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *