Tripura Cricket: শান্তিরবাজারকে পরাজিত করে প্রত্যাশিত ভাবেই সেমিতে খোয়াই।

IMG 20250414 WA0009 3

টিএসএন ডেস্ক, ৩০ এপ্রিল।।
              প্রত্যাশিতভাবেই সেমিফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করল খোয়াই মহকুমা। তন্ময় মজুমদারের দুরন্ত বোলিংয়ে। কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খোয়াই মহকুমা ৭ উইকেটে পরাজিত করে শান্তিরবাজার মহকুমাকে। বিজয়ী দলের তনময় সূত্রধর চারটি উইকেট দখল করে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথম ব্যাট করতে নেমে শান্তিরবাজার মহাকুমা ৩৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রান করে। দল সর্বোচ্চ ৩৯ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে দ্বীপায়ন রায় ৪৩ বল খেলে ১৫, কুনাল দেবনাথ ৩৯ বল খেলে ১৩ , অর্পন চক্রবর্তী ১৩ বল খেলে একটি বাউন্ডারি সাহায্যে ১০ এবং মনোজিৎ সরকার ২৯ বল খেলে ১১ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। খোয়াই মহকুমার পক্ষে তন্ময় সূত্রধর ৩১ রানের চারটি, দ্বীপ শীল ১২ রানে এবং সুব্রত পাল চব্বিশ রানে দুটি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে খোয়াই মহাকুমা ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে প্রলয় দেবনাথ ১০৭ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪২ রানে এবং দীপ্তনু দাস ২৯ বল খেলে  ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৭ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে দেবাঙ্গন ভট্টাচার্য ৩৬ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান । শান্তিরবাজার মহকুমা পক্ষে কুনাল দেবনাথ ১৬ রানে দুটি উইকেট দখল করে।‌


#Tripura #subdivision #cricket #TSN

3 thoughts on “Tripura Cricket: শান্তিরবাজারকে পরাজিত করে প্রত্যাশিত ভাবেই সেমিতে খোয়াই।

  1. Hi there, I discovered your blog by the use of Google at the same time as looking for a related matter, your site got here up, it appears to be like good. I’ve bookmarked it in my google bookmarks.

  2. We are a group of volunteers and opening a new scheme in our community. Your site offered us with valuable information to work on. You’ve done a formidable job and our entire community will be grateful to you.

  3. Someone essentially help to make seriously articles I would state. This is the very first time I frequented your website page and thus far? I amazed with the research you made to create this particular publish extraordinary. Excellent job!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *