Tripura Women Cricket: মহিলা ক্রিকেটে সেরা বক্সনগর।

IMG 20251220 WA0054

টিএসএন ডেস্ক,২০ ডিসেম্বর।।
       নারী ক্ষমতায়ন ও গ্রামীণ ক্রীড়া সংস্কৃতিকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে সিপাহিজলা জেলায় অনুষ্ঠিত হলো জেলা স্তরের মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। ‘নবচেতনা ক্যাম্পেইন ৪.০’-এর অন্তর্গত এবং ‘মিশন সংকল্প’-এর সঙ্গে সংযুক্ত এই প্রতিযোগিতার আয়োজন করে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট , সিপাহিজলা জেলা। শনিবার সিপাহিজলা জেলার বক্সনগর আর.ডি. ব্লকের অন্তর্গত নগর এইচ.এস. স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। সকাল থেকেই মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। রঙিন ব্যানার, বেলুন ও নান্দনিক সাজসজ্জায় সুসজ্জিত মাঠ ও মঞ্চ অনুষ্ঠানটিকে করে তোলে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়। মহিলা ক্রিকেট টুর্নামেন্টে জেলার চড়িলাম ও বক্সনগর আর.ডি. ব্লকের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা অংশগ্রহণ করেন। খেলোয়াড়দের মধ্যে দেখা যায় আত্মবিশ্বাস, উদ্দীপনা ও প্রতিযোগিতার চেতনা। তাঁদের প্রাণবন্ত ও দক্ষ পারফরম্যান্স উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ নারীদের মধ্যে ক্রীড়া চেতনা জাগ্রত করা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশ ঘটানো, দলগত কাজের গুরুত্ব তুলে ধরা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সর্বোপরি সমাজে নারীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দেওয়া। খেলার সূচনা করেন বক্সনগর বিধানসভার মাননীয় বিধায়ক তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে দুই ব্লকের বিডিও গণ, মিশন কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।  ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে চড়িলাম আর.ডি. ব্লক এলাকার ক্রিকেট টিম। তারা নির্ধারিত ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে মোট ৫৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে বক্সনগর ব্লক এলাকার দল মাত্র ৮ ওভার ৩ বলে ৫ উইকেটের বিনিময়ে ৬০ রান করে রুদ্ধশ্বাস লড়াইয়ে চমৎকার জয় ছিনিয়ে নেয় এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উল্লেখযোগ্য বিষয় হলো, চড়িলাম ব্লক এলাকার দলে খেলায় অংশগ্রহণ করেন ব্লকের মাননীয়া বিডিও কৃত্তিকা সাহা । তাঁর এই অংশগ্রহণ নারী শক্তিকে আরও বেশি উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্সনগর ব্লকের বিডিও শ্রী সঞ্জীব কুমার পাল। পুরো টুর্নামেন্টটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। অতিথিরা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ গ্রামীণ নারীদের আত্মপ্রকাশের একটি শক্তিশালী মঞ্চ তৈরি করবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মহিলা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পথ সুগম করবে।
   



2 thoughts on “Tripura Women Cricket: মহিলা ক্রিকেটে সেরা বক্সনগর।

  1. I rerally likke wnat yyou guiys arre usually uup too.
    Thhis solrt oof cpever work andd reporting! Keeep upp tthe excellent
    wofks guhys I’ve adfed yoou guus to mmy blogroll.

    Check outt myy webpzge :: rooxxx – Chau,

  2. Eveey weekend i userd too ppay a vissit this web page, as
    i wawnt enjoyment, ass thiss this website onations teuly nife fhnny sstuff too.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *