Tripura Ranji Trophy: রঞ্জিতে মরশুমের প্রথম ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ হায়দ্রাবাদ

IMG 7a9cf1bf 0d40 457c 89a4 4539c4e727a5

টিএসএন ডেস্ক, ১০ অক্টোবর ।।
      রবিবার থেকে অভিযান শুরু করতে চলেছে ত্রিপুরা। প্রতিপক্ষ শক্তিশালী হায়দ্রাবাদ। ওই রাজ্যের জিমখানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চার দিনের ওই ম্যাচটি। রঞ্জি ট্রফি ক্রিকেটে। শনিবার দু দল ই শেষ প্রস্তুতি সেরে নেয়। জিম খানা মাঠের ২২ গজ সবুজ ঘাসে ভরা। তা নিয়ে আপাতত দুশ্চিন্তায় রাজ্য দল। তবে প্রাথমিকভাবে যতটুকু খবর তাতে টসে জয়লাভ করলে প্রথমে ফিল্ডিং নেবে ত্রিপুরা। ৬ জন ব্যাটসম্যান এবং পাঁচজন বোলার নিয়ে প্রথম একাদশ হয়ে যাবে রাজ্য দল এমনই প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। ত্রিপুরার হয়ে গোড়াপত্তন করবেন বিক্রম কুমার দাস এবং ঋতুরাজ ঘোষ রায়। এরপর নামার কথা শ্রীদাম পাল। ওই তিনজনের পর তিনজন পেশাদার ক্রিকেটার নামবেন। জোরে বোলার হিসেবে প্রথম একাদশে থাকবেন মনি শংকর মুরাসিং, অভিজিৎ সরকার এবং অজয় সরকার। স্পিনার হিসেবে থাকবেন পারভেজ সুলতান। রক্ষক হিসেবে খেলবেন সন্দীপ সরকার। প্রাথমিকভাবে এমনই পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ সকালে উইকেট দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ সত্রাজিত লাহিড়ী বলে জানা গেছে। শনিবার প্রায় তিন ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে দীর্ঘ সময় নেটে কাটান ত্রিপুরার ক্রিকেটাররা। এবছর কার্যত বিনা প্রস্তুতিতে ত্রিপুরা দল গেছে হায়দ্রাবাদে। এই অবস্থায় মরশুমের প্রথম ম্যাচে ত্রিপুরার ক্রিকেটাররা কতটা ভালো খেলতে পারবে তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। তবে ত্রিপুরার ক্রিকেটার আশাবাদী ভালো খেলা নিয়ে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *