Tripura Yoga: রাজ্য যোগা প্রতিযোগিতা :  পশ্চিমে  প্রশিক্ষণ শিবির।

IMG be9b645f 33e3 4c68 946e 399fc21d4993

টিএসএন ডেস্ক, ২৪শে নভেম্বর।।

আসন্ন ৪৪তম রাজ্য যোগা প্রতিযোগিতাকে সামনে রেখে পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বিশেষ ৭ দিনব্যাপী অনাবাসিক যোগা কোচিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী ২৮শে নভেম্বর, ২০২৬ (শনিবার) সকাল ৭টা ৩০ মিনিটে প্রান্তিক ক্লাবের দ্বিতল ভবনে এই প্রশিক্ষণ শিবিরটি শুরু হবে।

পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম দেবনাথ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, ইতোপূর্বে রানিরবাজারে অনুষ্ঠিত পশ্চিম জেলা ভিত্তিক যোগা প্রতিযোগিতায় যে সকল প্রতিযোগী পুরস্কৃত হয়েছেন, তাদের সকলকেই এই কোচিং ক্যাম্পে উপস্থিত থাকতে হবে। রাজ্য স্তরের আসন্ন প্রতিযোগিতায় জেলার প্রতিযোগীদের সাফল্য সুনিশ্চিত করতেই এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *