Tripura Chess: জাতীয় সাব জুনিয়র দাবা আসরে ত্রিপুরার তিনজন দাবাড়ু।

IMG 56a4b384 665a 487a b9b8 3988a77393a4

টিএসএন ডেস্ক, ১০ অক্টোবর।।
     হায়দরাবাদে অনুষ্ঠিত হবে জাতীয় সাব জুনিয়র দাবা প্রতিযোগিতা। ১২ অক্টোবর থেকে শুরু হবে আসর। তাতে অংশ নিচ্ছে রাজ্যের ৩ দাবাড়ু। বালক বিভাগে শাক্য সিংহ মোদক, বালিকা বিভাগে আরাধ্যা দাস এবং শিবাদ্রিতা দেবনাথ আসরে অংশ নিচ্ছে ত্রিপুরা থেকে । সদ্য অনূর্ধ্ব ১৩ আসরে ভারত সেরার শিরোপা দখল করা আরাধ্যার দিকে তাকিয়ে থাকবে রাজ্যবাসী। রাঙ্কিং অনুযায়ী আরাধ্যা আসরে রয়েছে ১২ তম স্থানে। আসরে বালিকা বিভাগে ২৬২ জন দাবাড়ু অংশ নিয়েছে। এর মধ্যে রেটেড দাবাড়ু র সংখ্যা ১৮৭ জন। এই বিভাগে ৪৬ জন টাইটেল হোল্ডার দাবাড়ু খেলবে। ফলে পূর্বত্তরের সর্ব কনিষ্ঠ ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা কড়া চ্যালেঞ্জ এর মুখে পড়তে হবে। তা ভালো করেন জানে শ্রী কৃষ্ণ মিশন স্কুলের ছাত্রটি। সে ভাবেই প্রস্তুতি নিয়েছে বলে সে জানায়। এদিকে ভালো ফলাফল করা নিয়ে যথেষ্ট আশাবাদী শাক্য। সদ্য আন্তর্জাতিক রেটিং দাবা আসরে শিরোপা দখল করে মনোবল অনেকটাই বাড়িয়ে নিয়েছে শাক্য। রাজ্য দাবা সংস্থার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা জানানো হয়েছে ৩ জন দাবাড়ুকেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *