Tripura Judo: দিল্লিতে জাতীয় স্কুল জুডোতে রৌপ্য রাজ্যের উমা – ইন্দ্রাণী’র।

flat design sport silhouettes 23 2150785639

টিএসএন ডেস্ক, ১ফেব্রুয়ারি।।
        আবারও জয়জয়কার উদয়পুরের বিবেকানন্দ জুডো সেন্টারের। দিল্লিতে অনুষ্ঠিত ৬৯ তম জাতীয় স্কুল অনূর্ধ্ব ১৯ জুডো প্রতিযোগিতায় দুটি রৌপ্য পদক জয় করল ওই সেন্টারের জুডোকাররা। ৪৪ কেজি বিভাগে উমা বেগম এবং ৪০ কেজি বিভাগে ইন্দ্রানী দাস রৌপ্য পদক জয় করে। ৪০ কেজি বিভাগে ইন্দ্রানী প্রথম ম্যাচে বাই পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে হরিয়ানা, তৃতীয় ম্যাচে কর্ণাটক এবং চতুর্থ ম্যাচে কেরালার জুডোকারকে পরাজিত করে ফাইনালে উঠে ছিল। স্বর্ণপদক জয়ের লড়াই য়ে দিল্লির জুডোকারের বিরুদ্ধে পরাজিত হয় গেল বছর ব্রোঞ্জ পদক জয়ী ইন্দ্রানী। অপরদিকে ৪৪ কেজি বিভাগে উমা বেগম প্রথম রাউন্ডে রাজস্থানকে, দ্বিতীয় রাউন্ডে বিহারকে, তৃতীয় রাউন্ডে উত্তরাখণ্ডকে এবং চতুর্থ রাউন্ডে দিল্লী জুডোকার কে পরাজিত করে ফাইনালে উঠেছিল। ফাইনালে মহারাষ্ট্রের জুডোকারের বিরুদ্ধে দুরন্ত লড়াই করলেও গেল বছর স্বর্ণপদক জয়ী উমা হেরে যায়। এবং রৌপ্য পদক জয় করেই সন্তুষ্ট থাকতে হয়েছে। দুই ছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন কোচ ডঃ মিহির শীল। প্রসঙ্গত:‌ ৩০ জানুয়ারি থেকে শুরু হয়েছে আসর। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।


5 thoughts on “Tripura Judo: দিল্লিতে জাতীয় স্কুল জুডোতে রৌপ্য রাজ্যের উমা – ইন্দ্রাণী’র।

  1. Heard a lot about 69pkr, finally checked it out! Not bad, pretty decent selection of games. Worth a look if you’re bored. Check it out here: 69pkr

  2. Today, I went to the beach front with my children. I found a sea shell and gave it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She put the shell to her ear and screamed. There was a hermit crab inside and it pinched her ear. She never wants to go back! LoL I know this is totally off topic but I had to tell someone!

  3. Nice post. I learn something more challenging on different blogs everyday. It will always be stimulating to read content from other writers and practice a little something from their store. I’d prefer to use some with the content on my blog whether you don’t mind. Natually I’ll give you a link on your web blog. Thanks for sharing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *