Tripura Football: পদ্মজং- র ফাইনালে ছাড়পত্র অর্জন মণিপুরের রেংদাই রেঙ্গদাই এফ সি

IMG 20260101 231816 3

টিএসএন ডেস্ক,১২ ফেব্রুয়ারি—
          সেমিফাইনালে উঠলো শক্তিশালী মণিপুরের রেংদাই রেঙ্গদাই এফ সি দল। বৃহস্পতিবার একতরফা ম্যাচে পরাজিত করে মিজোরামের কলেজ ভেঙ্কাকে। ঐতিহ্যবাহী জেনারেল পদ্মজং আমন্ত্রণ মূলক প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে আসরের একাদশতম দিনে বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন মনিপুর দলের ফুটবলাররা। দক্ষতা এবং শক্তিতে দু দল একই জায়গায় থাকলেও গতিতে মিজোরাম দলকে টেক্কা দেয় মণিপুরের ফুটবলাররা। এখানেই পার্থক্য গড়ে যায় দুদলের মধ্যে। তবে প্রথমার্ধে সমানে সমানে লড়াই করার চেষ্টা করেছিলেন মিজোরামের ফুটবলাররা। কিন্তু ম্যাচ যত এগিয়েছে ততই দমের অভাব লক্ষ্য করা যায় মিজোরামের ফুটবলারদের মধ্যে। আর ওই সুযোগের পুরু ফায়দা তুলে মনিপুরের ফুটবলাররা। কয়েক হাজার ফুটবল প্রেমীদের উপস্থিতিতে এদিন শুরু থেকেই দু’দলের ফুটবলাররা অনেকটা আক্রমাত্মক ফুটবল খেলার চেষ্টা করেন। প্রথম গোল পেতে মনিপুরকে অপেক্ষা করতে হয় কুড়ি মিনিট। মাঠের বা প্রান্ত থেকে অনেকটা একক দক্ষতায় বল নিয়ে ঢুকে ছোট্ট ডজে বিপক্ষে রক্ষণভাগের দুই ফুটবলারকে কাটিয়ে মনিপুরকে এগিয়ে দেন বসন্ত। প্রথমার্ধে আরও দুই একটি সুযোগ পেলেও গোলের রাস্তা খুলতে পারেনি আর মনিপুর। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়ান মণিপুরের ফুটবলাররা। তাতে আসে সফলতা। ৫৩ এবং ৬৫ মিনিটে পরপর দুটি গোল করে চুংনগাম্পো মনিপুর দলকে এগিয়ে দেন। ৬৯ মিনিটে মিজোরামের জাল শেষবার নাড়িয়ে দেন ননী। শেষ পর্যন্ত ৪-০ গোলে জয়লাভ করে সেমিফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করি নাই মনিপুরের রেঙ্গডাই এফ সি দল। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন জোড়া গোল করা চুংনগাম্পো। শুক্রবার আসরের অপর কোয়ার্টার ফাইনালে মনিপুরের নেরোকা এফ সি বল খেলবে কোকরাঝাড়ের গ্লোবাল এফ সি দলের বিরুদ্ধে। অসর যত এগিয়ে চলছে ততই মহকুমার ফুটবল প্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে চলেছে।


6 thoughts on “Tripura Football: পদ্মজং- র ফাইনালে ছাড়পত্র অর্জন মণিপুরের রেংদাই রেঙ্গদাই এফ সি

  1. Hllo there, There’s noo doubt tht yoiur websikte could bee having web browser compatibility problems.
    Whenevewr I loopk aat your weeb site inn Safari, itt loks fine howeer whnen openinjg inn IE, it’s got soome overlappjng
    issues. I simjply wamted to provide yoou wiith a uick heaads up!
    Besides that, excellent website!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *