# নবোদয়-২(বোরার্ট-২) # ত্রিবেণী সঙ্ঘ-০
টিএসএন ডেস্ক, ৯ জুন।।
প্রস্তুতি ম্যাচে আক্রমনভাগের ফুটবলারদের ব্যর্থতায় হারতে হয়েছিল ত্রিবেণী সংঘকে। সেই থেকে ঘুরে দাঁড়াতে কেরল থেকে আনা হয়েছিল অ্যালেক্সকে। ত্রিবেণী কর্তারা আশায় ছিলেন নবোদয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন আক্রমনভাগের ওই ফুটবলারটি। কিন্তু ম্যাচের আগে পর্যন্ত অ্যালেক্সের ক্লিয়ারেন্স না পাওয়ার এদিন মাঠে নামতে পারেননি। আসরের প্রথম ম্যাচেই এরই খেসারত দিতে হয়েছে ত্রিবেণী সংঘকে। হারতে হয়েছে নবোদয় সংঘের বিরুদ্ধে। রাজ্য ফুটবল সংস্থার আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নবোদয় সংঘ ২-০ গোলে পরাজিত করে ত্রিবেণী সংঘকে। শুধু এলেক্স নয় গেলো বছর ঐকতান যুব সংস্থা খেলা নেনসি এবং এ বছর ইকফাই খেলা এক ফুটবলার এন ও সি না পাওয়ায় ঐদিন খেলতে পারেননি। ফলে ম্যাচ শুরুর আগে থেকেই দুর্বল হয়ে পড়েছিল ত্রিবেণী সংঘ। প্রথমার্ধে গোটা দলের চেহারায় ছিল ছন্ন ছড়া। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও নবোদয় এর রক্ষণভাগে তেমন চিড় ধরাতে পারেনি। অপরদিকে ম্যাচের শেষ সময় নবোদয়ের রোবার্ট হালাম শট যদি ক্রশবারে লেগে প্রতিহত না হতো তাহলে নিশ্চিত হ্যাটট্রিক করে মনোবল আরও বাড়িয়ে নিতে পারতেন রোবার্ট। পাশাপাশি দলের মনোবল ও আরও বাড়ত। এ দিন ম্যাচের শুরু থেকেই নবোদয়ের ফুটবলার আক্রমাত্মক ফুটবল খেলার চেষ্টা করেন। কোচ বাদল রিয়াং-এর তত্ত্বাবধানে গোটা দলটাই যেন প্রথমার্ধে মরিয়া ছিল। এর ফলে ম্যাচের ২৬ এবং ৩৬ মিনিটে পরপর দুটি গোল করে রোবার্ট হালাম নবোদয়ের জয় যেন অনেকটা নিশ্চিত করে দিয়েছিলেন। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেছিলো ত্রিবেণী সংঘের ফুটবলাররা। কিন্তু বিপক্ষে জাল নাড়াতে ব্যর্থ হয়। মূলত আক্রমণভাগে দক্ষ ফুটবলার না থাকায়। শেষ পর্যন্ত ২-০ গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়ে ত্রিবেণী সঙ্ঘ। আর ওই পরাজয় মনোবলে ধাক্কা খায় সুনীল ভৌমিকের ছেলেরা। ম্যাচের সেরা ফুটবল নির্বাচিত হয়েছিল বিজয়ী দলের রোবার্ট হালাম। ম্যাচটি পরিচালনা করেন বিপ্লব সিনহা।


xj17b6
But wanna input on few general things, The website style and design is perfect, the subject matter is rattling wonderful. “Art for art’s sake makes no more sense than gin for gin’s sake.” by W. Somerset Maugham.
You made certain good points there. I did a search on the matter and found mainly folks will agree with your blog.
Right now it sounds like Drupal is the best blogging platform out there right now. (from what I’ve read) Is that what you are using on your blog?
Hmm is anyone else encountering problems with the images on this blog loading? I’m trying to figure out if its a problem on my end or if it’s the blog. Any suggestions would be greatly appreciated.