Tripura Football:রবিবার শিল্ডের হাই-ভোল্টেজ ম্যাচে এগিয়ে চলোর সামনে ফরোয়ার্ড।

IMG 20250712 220500

টিএসএন ডেস্ক,১২ জুলাই।।
        মরশুমের প্রথম বড় ম্যাচ রবিবার। হাইভোল্টেজ ওই ম্যাচে মুখোমুখি হবে আসরের সবথেকে দুই শক্তিশালী দল এগিয়ে চলো সংঘ এবং ফরোয়ার্ড ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ সন্ধ্যে ছয়টায় শুরু হবে ম্যাচটি। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত রাখাল শীল্ড নক আউট ফুটবল প্রতিযোগিতায়। দু-‌দলই শনিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। ম্যাচে দু-‌দলের মধ্যে মূলত পার্থক্য করে দিতে পারেন ফরোয়ার্ড ক্লাবের কোচ । দু-‌দলেই রয়েছে ভিন রাজ্যের বেশ কয়েকজন তারকা ফুটবলার। ফলে লড়াই হবে জমজমাট। যে দলের ফুটবলাররা মাঝ মাঠ নিজেদের দখলে নিতে পারবেন সেই দলই গুরুত্বপূর্ণ ম্যাচে জয়লাভ করে সেমিফাইনালে পৌঁছে যাবে এমনই মনে করছেন ফুটবলপ্রেমীরা। শনিবার সকালে দু-‌দল শেষ প্রস্তুতি সেরে নেয়। অনুশীলনে দুদলের ফুটবলারদের যথেষ্ট সিরিয়াস লক্ষ্য করা গেছে। দু দলের কোচ জ্যোনাল মার্কিং এর উপর নির্ভর করে আক্রমণের সব কসছেন। ফরোয়ার্ড ক্লাবকে মূলত নজরে রাখতে হবে এগিয়ে চলো সংঘের গোলমেশিন দেবাশীষ রাই এর উপর। কালিংপং এর ওই ফুটবলারটি যেকোনো সময় ম্যাচের চাকা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। এছাড়া দলে রয়েছেন প্রেম কুমার, অমরজিৎ সিং, রাজেন্দ্র সিং এবং সত্যম শর্মার মতো প্রতিভাবান ফুটবল। এগিয়ে চলের হয়ে গোল রক্ষা করবেন অমিত জমাতিয়া। এছাড়া রয়েছেন সাবাৎ জমাতিয়া এবং বুলেমনি জমাতিয়া। ফরোয়ার্ড দলের অধিনায়ক মনোজিৎ সিং বড়ুয়া বলেন, দীর্ঘ বছর ধরে ফুটবল খেলে আসছি। এবার আমাদের চলে এমন কয়েকজন ফুটবলার আছে যারা ত্রিপুরা মাতিয়ে যাবে। বিশ্বাস করি আমরা ক্লাবকর্তাদের হতাশ করবো না। সাফল্য পেয়েই মাঠ ছাড়বো। দল নজরে রাখবে সিয়াম পিয়া, মোহাম্মদ মোশার ফলংবাহ, তেলেম সিং এর উপর। দলের হয়ে গোল রক্ষা করবেন কেরলের মোঃ সিনান। রবিবার ছুটির দিন হওয়ায়  মাঠে ভিড় জমাবেন ফুটবলপ্রেমীরা। তার নিঃসন্দেহে বলা যায়। রবিবার সকাল থেকেই টিকিট বিক্রি শুরু করবে রাজ্য ফুটবল সংস্থা । ফুটবল প্রেমীদের কাছে টিকিটের জন্য ধার্য করা হয়েছে ৩০ টাকা করে। ‌


5 thoughts on “Tripura Football:রবিবার শিল্ডের হাই-ভোল্টেজ ম্যাচে এগিয়ে চলোর সামনে ফরোয়ার্ড।

  1. The crux of your writing while appearing agreeable in the beginning, did not really sit well with me personally after some time. Somewhere throughout the sentences you actually were able to make me a believer but just for a very short while. I still have got a problem with your jumps in assumptions and you might do well to help fill in those gaps. In the event you can accomplish that, I will undoubtedly end up being impressed.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *