# ঐকতান যুব সংস্থা -২ (ভক্তসাধন, অমিত )
# স্কাইলার্ক ক্লাব -১(অ্যালেক্স)
টিএসএন ডেস্ক,আগরতলা।।
দুরন্ত লড়াই। তারপরও খেতাবের অন্যতম দাবীদার দল ঐকতান যুব সংস্থাকে আটকাতে পারলো না স্কাইলার্ক ক্লাব। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলের উদ্বোধনী ম্যাচে। তীব্র উত্তেজনা পূর্ণ উদ্বোধনী ম্যাচে ঐকতান যুব সংস্থা ২-১ গোলে পরাজিত করে স্কাইলার্ক ক্লাবকে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে রবিবার ফ্লাড লাইটে অনুষ্ঠিত হয় ম্যাচটি। ম্যাচের শুরু থেকেই দু দলের ফুটবলাররা আক্রমাত্মক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা লক্ষ্য করা যায় শুরু থেকে। ফলে ম্যাচ হয়ে উঠে উপভোগ্য। দু দলের ফুটবলাররা প্রথমার্ধে বেশ কয়েকটা সুযোগ তৈরি করলেও বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি। প্রথমার্ধ গোল শূন্য থাকার পর দ্বিতীয় আর্ধে আক্রমনের গতি বাড়ায় ঐকতান যুব সংস্থার ফুটবলাররা। তাতে আসে সাফল্য। সুজিত ঘোষের দলের ভক্ত সাধন জমাতিয়া ৫০ মিনিটে দুরন্ত গোল করে এগিয়ে দেন ঐকতান যুব সংস্থাকে। গোল হজম করার পর চন্দন সেনের ছেলেরা সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠেন। শুরু হয় পাল্টা আক্রমণ। ৭৫ মিনিটে অ্যালেক্স ডার্লং গোল করে সমতা ফেরান। ম্যাচ তখন শেষের দিকে। মাঠে উপস্থিত ফুটবলপ্রেমীরা ধরে নিয়েছিলেন উদ্বোধনী ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হবে। তখনই কাউন্টার অ্যাটাকে উঠে ঐকতান যুব সংস্থা। ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে অমিত জমাতিয়া গোল করে ঐকতান যুব সংস্থাকে প্রত্যাশিত জানিয়ে দেন। এক সময় ম্যাচ চড়া মেজাজে চলে গিয়েছিল। ম্যাচকে নিয়ন্ত্রণে রাখতে রেফারী তাপস দেবনাথ বিজয়ী দলের মনোজিৎ সিং বড়ুয়া, রাজ চন্দ্র জমাতিয়া, জন জমাতিয়া এবং বিজিত দলের সি মালসোয়াম থুঙ্গাকে হলুদ কার্ড দেখিয়েছেন।
#Tripura #Football #B – Division #TSN


My spouse and i felt really cheerful that Louis managed to conclude his basic research with the precious recommendations he got from your own weblog. It’s not at all simplistic to just find yourself handing out guidelines which other people may have been selling. Therefore we understand we need the website owner to appreciate for that. Those illustrations you’ve made, the easy site menu, the relationships your site make it possible to foster – it is all astonishing, and it’s really assisting our son and us reason why the theme is awesome, which is truly mandatory. Many thanks for all the pieces!
Wonderful goods from you, man. I have understand your stuff previous to and you are just extremely excellent. I really like what you’ve acquired here, really like what you’re saying and the way in which you say it. You make it entertaining and you still care for to keep it wise. I cant wait to read much more from you. This is actually a great site.