টিএসএন ডেস্ক,২৫ জানুয়ারি।।
চার দিনের ম্যাচ শেষ হলো পৌনে তিন দিনে। প্রত্যাশিতভাবেই ইনিংস এবং ১২২ রানে হারলো ত্রিপুরা। মরশুমে চার ম্যাচ খেলে তিনটি ম্যাচে পরাজিত হলো রাজ্য দল। দ্বিতীয় দিনের শেষেই পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল ত্রিপুরার। দেখার ছিল দ্বিতীয় ইনিংসে কতটা লড়াই ছুঁড়ে দিতে পারেন ত্রিপুরার ক্রিকেটাররা। কার্যত এর ছিটেফোটা ও লক্ষ্য করা যায়নি। অনূর্ধ্ব ২৩ কর্নেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। সোলাপুরের ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার ২০৯ রানের জবাবে মহারাষ্ট্র প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৫১৩ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষনা করে। ৩০৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ত্রিপুরা সর্বসাকুল্যে ১৮২ রান করতে সক্ষম হয়। দ্বিতীয় দিদি র চার উইকেটে ৪০২ রান নিয়ে খেলতে নেমে মহারাষ্ট্র ছয় উইকেট হারিয়ে ৫১৩ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষনা করে। পক্ষে দ্বিগবিজয় পাটেল ১৮৫ বল খেলে দশটি বাউন্ডারি ও তিনটি ওয়ার বাউন্ডারির সাহায্যে ১৩৫, কিরণ ৯১ বল খেলে দুটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন। ত্রিপুরার পক্ষে অর্কজিত রায় ১০২ রানে এবং অমিত আলী ১২৬ রানে তিনটি করে উইকেট দখল করেন। ৩০৪ রানের পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ত্রিপুরা। শেষ পর্যন্ত ৪৮.১ ওভার ব্যাট করে সব কটি উইকেট হারিয়ে ১৮২ রান করতে সক্ষম হয়েছে। রাজ্য দলের হয়ে কার্যত একা লড়াই করেন ওপেনার তন্ময় দাস। তন্ময় ১১২ বল খেলে ৮ টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৪ রান করেন। এছাড়া দলের পক্ষে অর্কজিৎ রায় ৭০ বল খেলে সাতটি বাউন্ডারির সাহায্যে ৩৮, অমিত আলী ২৬ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২২ এবং দুর্লভ রায় ২৪ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। মহারাষ্ট্রের পক্ষে বৈভব ৫৪ রানে চারটি এবং শুভম ৫৩ রানে তিনটি উইকেট দখল করেন। ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ত্রিপুরা পঞ্চম ম্যাচ খেলবে দিল্লির বিরুদ্ধে। আগরতলার পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
Tripura Cricket: সি কে নাইডু ট্রফিতে ত্রিপুরার ইনিংস পরাজয় ।


Woah! I’m really digging the template/theme of this site. It’s simple, yet effective. A lot of times it’s hard to get that “perfect balance” between user friendliness and visual appeal. I must say you’ve done a fantastic job with this. Additionally, the blog loads super fast for me on Chrome. Exceptional Blog!
[351]Credit Login Rasmi | Slot Online Terpercaya Deposit Bank Tempatan,Akses credit login rasmi untuk slot online terpercaya. Download apk credit sekarang dan pelajari cara main baccarat dengan deposit bank tempatan. Daftar hari ini! visit: credit
Very interesting points you have mentioned, regards for putting up. “The biggest fool may come out with a bit of sense when you least expect it.” by Eden Phillpotts.
Can I simply say what a reduction to seek out someone who truly is aware of what theyre talking about on the internet. You definitely know the right way to carry a difficulty to gentle and make it important. Extra individuals need to read this and perceive this aspect of the story. I cant consider youre no more in style since you undoubtedly have the gift.