Tripura Cricket: ২৯ এপ্রিল থেকে শুরু সিনিয়র মহিলাদের আমন্ত্রণমূলক টি-‌২০ ক্রিকেট।

IMG 20250423 000118

টিএসএন ডেস্ক,২২ এপ্রিল।।
           সিনিয়র মহিলাদের আমন্ত্রণমূলক টি-‌২০ ক্রিকেট প্রতিযোগিতা শুরু ২৯ এপ্রিল থেকে। উদ্বোধনী দিনে হবে ৬ টি ম্যাচ। টি আই টি মাঠে সকালে পৌনে ৮ টায় ব্লাড মাউথ ক্লাব খেলবে নিউ প্লে সেন্টারের বিরুদ্ধে, দুপুর ১টায় চাম্পামুড়া প্লে সেন্টার খেলবে ইউনাটেড বি এস টি-‌র বিরুদ্ধে, মেলাঘরের শহীদ কাজল ময়দানে সকাল পৌনে ৮ টায় এগিয়ে চলো সঙ্ঘ খেলবে বিদ্যাসাগর ইউ এম বি কোচিং সেন্টারের বিরুদ্ধে, দুপুর ১ টায় তরুণ সঙ্ঘ কোচিং সেন্টার খেলবে কর্ণেল কোচিং সেন্টারের বিরুদ্ধে, এম বি বি স্টেডিয়ামে মৌচাক খেলবে এ ডি নগর প্লে সেন্টারের বিরুদ্ধে এবং দুপুর ১ টায় ইউনাটেড ফ্রেন্ডস খেলবে ক্রিকেট অনুরাগীর বিরুদ্ধে। আসরে অংশ নেওয়া ১৫ দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করবে। ৬ মে থেকে শুরু হবে সুপার সিক্সের খেলা।আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ হবে ১০ মে। ফাইনাল ১২ মে। রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে আসরের ক্রীড়াসূচী ঘোষনা করেন।
#Tripura #women #cricket #Tsn


2 thoughts on “Tripura Cricket: ২৯ এপ্রিল থেকে শুরু সিনিয়র মহিলাদের আমন্ত্রণমূলক টি-‌২০ ক্রিকেট।

  1. I am also commenting to make you understand what a really good experience my wife’s girl experienced going through the blog. She mastered a wide variety of things, including how it is like to possess an amazing teaching nature to let folks completely know just exactly specified multifaceted topics. You undoubtedly exceeded people’s expected results. Thanks for supplying such practical, trustworthy, informative and even cool guidance on this topic to Gloria.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *