টিএসএন ডেস্ক,১১ জুন।।
গ্র্যান্ড মাস্টার দাবায় দুরন্ত সাফল্য পেলেন ত্রিপুরার কিংশুক দেবনাথ। ২১তম দিল্লি আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতার ‘বি’ ক্যাটাগরির খেলা শেষ হয় মঙ্গলবার। তাতে ১০ রাউন্ডে ৭ পয়েন্টে পূর্বোত্তরের তৃতীয় স্থান দখল করেন ত্রিপুরার কিংশুক। ৭ পয়েন্ট পেয়ে পূর্বোত্তরে প্রথম হয়েছেন অসমের ঋতুরাজ তামুলি এবং দ্বিতীয় হয়েছেন অসমের অম্লান মহন্ত। ১০ রাউন্ডের আসরে ছয়টি ম্যাচে জয়, দুটি ম্যাচে পয়েন্ট ভাগ এবং দুটি ম্যাচে পরাজিত হয়েছিলেন কিংশুক। আসরে অংশ নিয়েছিলেন ৮৬১ জন দাবাড়ু। ৭ পয়েন্টে কিংশুক দখল করেন ৮৮ স্থান। পূর্বোত্তরের তৃতীয় স্থান দখল করার সুবাদে কিংশুক পেয়েছেন ১০ হাজার টাকা। আসরে ১০ রাউন্ডের ৯ পয়েন্ট পেয়ে ১৪ বছরের আন্দাবাতলা সাৎভিক শিরোপা দখল করেন। ত্রিপুরার দাবাড়ুদের মধ্যে উমাশঙ্কর দত্ত সাড়ে ছয় পয়েন্টে ১৫৭ তম স্থান, বিনয় দেববর্মা সাড়ে চার পয়েন্টে ৫৯১ তম স্থান এবং রমেশ কলই ৪ পয়েন্ট পেয়ে ৬২৩তম স্থান দখল করেন। দেশের রাজধানীর ত্রিভালি গার্ডেনে অনুষ্ঠিত হয় আসর। ৬-১০ জুন হয়েছিল আসর। নিজের পারফরমেন্সে খুশি কিংশুক। চাইছেন আগামী দিনে আরও উন্নতি করতে।
#Tripura #Chess #north #east #kinshuk #debnath #tsn
Tripura Chess: গ্র্যান্ড মাস্টার দাবায় পূর্বোত্তরের তৃতীয় রাজ্যের কিংশুক।


r1u3br
You could certainly see your expertise in the work you write. The world hopes for even more passionate writers like you who are not afraid to say how they believe. Always go after your heart.
I reckon something genuinely special in this internet site.
I discovered your blog site on google and check a few of your early posts. Continue to keep up the very good operate. I just additional up your RSS feed to my MSN News Reader. Seeking forward to reading more from you later on!…