টিএসএন ডেস্ক, ১লা নভেম্বর।।
বাছাই করা হলো ত্রিপুরা দল। উড়িষ্যার ভুবনেশ্বর অনুষ্ঠিত পূর্বাঞ্চলীয় সিনিয়র পুরুষ এবং মহিলাদের পাওয়ার লিফটিং প্রতিযোগিতার জন্য। ৩-৬ ডিসেম্বর হবে প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে শনিবার নেতাজী সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের ভারত্তোলন হল ঘরে হয় নির্বাচনের শিবির। এই শিবির থেকে প্রাথমিকভাবে ত্রিপুরা দল ঘোষণা করা হয়েছে। নির্বাচিত খেলোয়াড়রা হলেন রজত কুমার দাস, সুনন্দা চাকমা, রূপেন কুমার লোধ, অনুপ নাথ, শুভঙ্কর দেব, অমর জিৎ দাস, বিবেক ভট্টাচার্য, শিরাম সাহা, সঙ্গীতা চৌধুরী, সুরভী কর, আতসী বিশ্বাস, প্রিয়াঙ্কা ঘোষ, রজত কুমার দাস, রাজদীপ মুহুরী, অনুপ নাথ, অমৃত নাথ, অমরজিৎ দাস, রাজেশ শর্মা, সঙ্গীতা চৌধুরী, সুরভী কর এবং আতসী বিশ্বাস। রাজ্য সংস্থার সচিব নারায়ন দেবনাথ খেলোয়ারদের নাম ঘোষণা করেছেন।
Tripura Power Lifting: জাতীয় আসরের জন্য গঠিত হলো পাওয়ার লিফটিংয়ে রাজ্য দল।

