টিএসএন ডেস্ক, ১০ আগস্ট ।।
শেষ হলো তিনদিন ব্যাপী রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা। নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের ব্যাডমিন্টন হল ঘরে। অনূর্ধ্ব ১৯, সিনিয়র এবং ভেটারেন্স বিভাগে হয় আসর। সন্ধ্যায় হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আসরে অনূর্ধ্ব ১৯ বিভাগে ইমন দেববর্মা ১৫-১১,১৫-১০ পয়েন্টে ইমন সেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বালিকা বিভাগে সাইনা চক্রবর্তী ৮-১৫, ১৯-১৭,১৬-২৪ পয়েন্টে অদ্রিজা দে কে, ৩৫ বছর বিভাগের নবেন্দু দাস এবং অঞ্জন মজুমদার জুটি ১৫-১১,১৫-১০ পয়েন্টে প্রশান্ত দাস এবং দীপক দেব জুটিকে, ৪০ বছর বিভাগে অর্ঘ্য কুসুম রায় এবং দেবাশীষ সাহা জুটি ১৫-১১,১৫-১১ পয়েন্টে প্রদীপ দেব এবং বাপন শীল জুটিকে, ৪৫ বছর বিভাগে কিমা রালতে এবং এম এস রালতে জুটি ১৫-৬,১৫-৪ পয়েন্টে অরিন্দম দাস এবং বাবুল ঘোষ জুটিকে, ৫০ বছর বিভাগে শান্তনু দত্ত এবং বন্ধু প্রসাদ রায় জুটি ৯-১৫,১৫-১১,১৫-১১ পয়েন্টের দেবাশীষ দাস এবং বাবুল সাহা জুটিকে, পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
Tripura Badminton: সাড়া জাগিয়ে শেষ হলো রাজ্য ব্যাডমিন্টন আসর।

