স্পোর্টস ডেস্ক, ২নভেম্বর ।।
পরপর দু বার সুযোগ পেয়েছিলেন। কিন্তু পারেননি মিতালি রাজ। ২০০৫, ২০১৭ দুবারই ক্যাপ্টেন হিসেবে বিশ্বজয়ের সুযোগ হাতছাড়া করেছিলেন। সেই ভুল আর করলেন না হরমনপ্রীত কৌর। বলা ভাল ভুল করল না ভারতীয় মহিলা ক্রিকেট দল। ওয়ান ডে বিশ্বকাপে মহিলাদের ক্রিকেটে বিশ্বজয় ভারতের। দক্ষিণ আফ্রিকাকে রানে হারিয়ে নবি মুম্বইয়ে শিরোপা ঘরে তুলল টিম ইন্ডিয়া।
২০২৩ সালে দেশের মাটিতেই ছেলেদের ওয়ান ডে বিশ্বকাপের আসর বসেছিল। ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যেতে হয় সেবার। যে হারের যন্ত্রণা এখনও বয়ে বেড়াচ্ছেন রোহিত শর্মা। এদিন ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে এসেছিলেন জেমাইমা, স্মৃতিদের উৎসাহ জোগাতে। নিজে না পারলেও হরমনপ্রীত যে পেরেছেন, তাতে নিঃসন্দেহে খুশি হবেন হিটম্যান
ফাইনালের মঞ্চ তৈরিই ছিল। গ্যালারির যেদিকেই তাকানো যায়, নীল ঢেউ। ছোট ছোট প্ল্যাকার্ড হাতে আট থেকে আশি ভিড় করেছিলেন। তারকাখচিত ভিআইপি বক্সে নজর কাড়ছেন সচিন, গাওস্কর, লক্ষণরা। কিন্তু খেলা শুরুর আগেই বিপত্তি। তাল কাটল বৃষ্টি। ভিজল মাঠ। যার জেরে টস ও ওয়াচের সময়ও পিছিয়ে গেল। যদিও শেষ পর্যন্ত ওভার সংখ্যা কমেনি। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়া ক্যাপ্টেন লরা উলভার্ট। ২ ওপেনার স্মৃতি ও শেফালি শুরু থেকেই চালিয়ে খেলা শুরু করেন। বেশি আক্রমণাত্মক ছিলেন শেফালি। স্কোয়াডেই ছিলেন না। সেমিফাইনালে প্রথমবার নেমে বড় ইনিংস খেলতে পারেননি। কিন্তু ফাইনালে পুরো পয়া উসুল পারফরম্যান্স।সেঞ্চুরির সুযোগও ছিল। কিন্তু ৭৮ বলে ৮৭ রানে থামলেন। সাতটি বাউন্ডারি ও ২টো ছক্কা দিয়ে সাজানো ইনিংস। স্মৃতি তার আগেই ৪৫ করে ফিরলেন। আগের ম্যাচের দুই ‘নায়ক’ জেমাইমা ও হরমন এদিন বড় রান পাননি। তবে লোয়ার অর্ডারে দীপ্তি ৫৮ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২৯৮ এ থামে ভারতের ইনিংস। যদিও শেষ ২০ ওভারে রানের গতি অত্যন্ত স্লথ হয়ে গিয়েছিল। নইলে তিনশোর গণ্ডি পেরিয়ে যেত ভারত।
ইতিহাস বলছিল বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে ভারতের এই স্কোর ছিল দ্বিতীয় সর্বাধিক। এর আগে ২০২২ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া ৩৫৬ রান বোর্ডে তুলেছিল প্রথমে ব্যাট করে। ২৯৯ রানের লক্ষ্যমাত্রা কিন্তু রান তাড়া করার ক্ষেত্রে যে কোনও বড় দলকেই চাপে ফেলে। তার ওপর যদি হয় বিশ্বকাপ ফাইনাল। ভারতীয় বোলারদের সামনে সবচেয়ে বড় বাধা ছিলেন প্রোটিয়া ক্যাপ্টেন লরা উলভার্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ঝোড়ো ১৬৯ রানের ইনিংস খেলেছিলেন। এদিনও তিনি থাকলেন। শতরানও হাঁকালেন। তবে ১০১ রানে দীপ্তির বলে তিনি ফিরতেই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। তার আগে বল হাতে ভেল্কি দেখান শেফালি। বিশ্বকাপের মূল স্কোয়াডেই ছিলেন না। প্রতিকা রাওয়াল চোট পেয়ে ছিটকে যেতেই ভাগ্য খুলে যায়। সুযোগের সদ্ব্যবহার করে ম্যাচের সেরা হয়ে গেলেন ২১ বছরের তরুণী। ব্যাটে অর্ধশতরানের পর বল হাতে তুলে নেন ২ উইকেট। এছাড়া বল হাতে ভারতের সবচেয়ে সফল বোলার এদিন দীপ্তি। কেন তিনি বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্য়ে পড়েন, তা গোটা টুর্নামেন্টে বুঝিয়ে দিলেন। এদিনও ঝুলিতে পুরলেন ৪ উইকেট। যার মধ্য়ে রয়েছে উলভার্টের উইকেটটিও।
Indian Women Cricket: মধ্য রাতে ভারতের মেয়েদের বিশ্বজয়। স্থাপন করলো নতুন কীর্তি।


Been using 118bets for a bit now. They seem legit. Haven’t had any issues with withdrawals, which is the most important thing, right? They’ve got a good range of games too. Recommended!
Kv999vips, VIP treatment, you say? Sign me up! Hoping for some sweet bonuses and maybe a lucky streak. Will report back! kv999vips
Wonderful post! We arre linkinbg to thbis particuparly great polst oon our
site. Keep uup tthe good writing.
Visot my web blog: xmxxtube bokep
You could certainly see your expertise within the paintings you write. The world hopes for even more passionate writers like you who are not afraid to say how they believe. At all times follow your heart. “History is the version of past events that people have decided to agree upon.” by Napoleon.
I got what you mean ,saved to bookmarks, very decent website .
Magnificent beat ! I wish to apprentice while you amend your site, how could i subscribe for a blog website? The account aided me a appropriate deal. I were tiny bit familiar of this your broadcast provided brilliant transparent concept
Your place is valueble for me. Thanks!…