India- England T-20 Series: ইংল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশ ভারত।বাটলারের ঝড়ে পঞ্চম ম্যাচেও বিধ্বস্ত শ্রেয়সরা।

Screenshot 2026 07 12 01 45 26 98 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

টিএসএন ডেস্ক,১২ জুলাই।।
     ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও দাপট দেখাল ইংল্যান্ড। জস বাটলার ও হ্যারি ব্রুকের দুর্দান্ত ব্যাটিংয়ে বিশাল রান তোলার পর ৫৬ রানের জয় তুলে নিয়ে ৪-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল ব্রিটিশ বাহিনী।
    শনিবার রাতে ইংল্যান্ডের সাউদাম্পটনের রোজ বোল মাঠে টসে হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ২৫৭ রান তোলে ইংল্যান্ড। দলের হয়ে অধিনায়ক জস বাটলার ৬৪ বলে ১৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। হ্যারি ব্রুক ৪৫ বলে অপরাজিত ৯৫ রান করেন। দুজনের ২৩৩ রানের জুটি ইংল্যান্ডের টি-টোয়েন্টি ইতিহাসে অন্যতম সেরা পার্টনারশিপে পরিণত হয়।
২৫৮ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও ইনিংস ধরে রাখতে পারেনি ভারত। ঈশান কিশান ৫৬ ও তিলক ভার্মা ৫৩ রান করলেও নিয়মিত উইকেট হারিয়ে ২০ ওভারে ৮ উইকেটে ২০১ রানেই থামে ভারত। ইংল্যান্ডের হয়ে স্যাম কারান তিনটি উইকেট নেন।
    এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে আধিপত্য প্রতিষ্ঠা করল ইংল্যান্ড। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। সিরিজ জুড়ে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই ইংল্যান্ড ছিল অনেক বেশি ধারাবাহিক। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের জন্য এই সিরিজটি আত্মসমালোচনা ও নতুন করে ঘুরে দাঁড়ানোর বড় বার্তা হয়ে থাকল।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *