টিএসএন ডেস্ক,১২ জুলাই।।
ভাগ্য দেবতা ও লিওনেল মেসির ম্যাজিক, এই দুইটি বিষয়ের উপর ভর করে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালের টিকিট অর্জন করলো আর্জেন্টিনা। রবিবার ভোরে ৩-১ গোলে আর্জেন্টিনা পরাজিত করেছে সুইজারল্যান্ডকে। তবে মেসিদের এই জয় ছিল যথেষ্ট কষ্টের। দশজনে খেলেও সুইজারল্যান্ড মেসিদের টেনে নেয় ম্যাচের অতিরিক্ত সময় পর্যন্ত।নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচটি ১-১ সমতায় শেষ হলেও অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেজের গোলে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।
ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে হেডে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে ৬৭ মিনিটে দান এনদোয়ে গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান। এরপর ৭২ মিনিটে ব্রিল এম্বোলো লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড।
নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১২ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে জুলিয়ান আলভারেস আর্জেন্টিনাকে আবার এগিয়ে দেন। যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজ তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন। সেমি ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড।
FIFA World Cup: সুইজারল্যান্ড এর বিরুদ্ধে আর্জেন্টিনার কষ্টার্জিত জয় (৩-১)। নিশ্চিত করল সেমি’র টিকিট।

