Tripura Chess: গ্র্যান্ড মাস্টার দাবায় পূর্বোত্তরের তৃতীয় রাজ্যের কিংশুক।

IMG 20250611 WA0000

টিএসএন ডেস্ক,১১ জুন।।
         গ্র‌্যান্ড মাস্টার দাবায় দুরন্ত সাফল্য পেলেন ত্রিপুরার কিংশুক দেবনাথ। ২১তম দিল্লি আন্তর্জাতিক গ্র‌্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতার ‘‌বি’‌ ক্যাটাগরির খেলা শেষ হয় মঙ্গলবার। তাতে ১০ রাউন্ডে ৭ পয়েন্টে পূর্বোত্তরের তৃতীয় স্থান দখল করেন ত্রিপুরার কিংশুক। ৭ পয়েন্ট পেয়ে পূর্বোত্তরে প্রথম হয়েছেন অসমের ঋতুরাজ তামুলি এবং দ্বিতীয় হয়েছেন অসমের অম্লান মহন্ত। ১০ রাউন্ডের আসরে ছয়টি ম্যাচে জয়, দুটি ম্যাচে পয়েন্ট ভাগ এবং দুটি ম্যাচে পরাজিত হয়েছিলেন কিংশুক। আসরে অংশ নিয়েছিলেন ৮৬১ জন দাবাড়ু। ৭ পয়েন্টে কিংশুক দখল করেন ৮৮ স্থান। পূর্বোত্তরের তৃতীয় স্থান দখল করার সুবাদে কিংশুক পেয়েছেন ১০ হাজার টাকা। আসরে ১০ রাউন্ডের ৯ পয়েন্ট পেয়ে ১৪ বছরের আন্দাবাতলা সাৎভিক শিরোপা দখল করেন। ত্রিপুরার দাবাড়ুদের মধ্যে উমাশঙ্কর দত্ত সাড়ে ছয় পয়েন্টে ১৫৭ তম স্থান, বিনয় দেববর্মা সাড়ে চার পয়েন্টে ৫৯১ তম স্থান এবং রমেশ কলই ৪ পয়েন্ট পেয়ে  ৬২৩তম স্থান দখল করেন। দেশের রাজধানীর ত্রিভালি গার্ডেনে অনুষ্ঠিত হয় আসর। ৬-১০ জুন হয়েছিল আসর। নিজের পারফরমেন্সে খুশি কিংশুক। চাইছেন আগামী দিনে আরও উন্নতি করতে।‌

#Tripura #Chess #north #east #kinshuk #debnath #tsn


8 thoughts on “Tripura Chess: গ্র্যান্ড মাস্টার দাবায় পূর্বোত্তরের তৃতীয় রাজ্যের কিংশুক।”

  1. You could certainly see your expertise in the work you write. The world hopes for even more passionate writers like you who are not afraid to say how they believe. Always go after your heart.

  2. I discovered your blog site on google and check a few of your early posts. Continue to keep up the very good operate. I just additional up your RSS feed to my MSN News Reader. Seeking forward to reading more from you later on!…

  3. I’m curious to find out what blog system you have been utilizing? I’m experiencing some minor security issues with my latest blog and I’d like to find something more safeguarded. Do you have any suggestions?

  4. Hi, I think your site might be having browser compatibility issues. When I look at your website in Safari, it looks fine but when opening in Internet Explorer, it has some overlapping. I just wanted to give you a quick heads up! Other then that, fantastic blog!

  5. It’s a pity you don’t have a donate button! I’d without a doubt donate to this fantastic blog! I guess for now i’ll settle for book-marking and adding your RSS feed to my Google account. I look forward to fresh updates and will share this site with my Facebook group. Chat soon!

  6. I’m not sure where you’re getting your info, however great topic. I needs to spend a while finding out more or figuring out more. Thanks for magnificent information I was on the lookout for this info for my mission.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *