টিএসএন ডেস্ক , ৪ নভেম্বর।।
এক ঘণ্টার ব্যবধানে দুটি ম্যাচ খেলার খেসারত দিলো ত্রিপুরা। জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতা থেকে ছিটকে গেল ত্রিপুরা। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব ১৭ জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতা। এদিন সকালে গুজরাটের বিরুদ্ধে শেষ ৩৭ মিনিট খেলার এক ঘণ্টার মধ্যে আবার উত্তরাখণ্ডের মুখোমুখি হয়েছিল ত্রিপুরা। উত্তরাখণ্ডের বিরুদ্ধে শুরুটা ভালো করলেও ম্যাচের শেষ দিকে শরীর যেন আর চলছিল না ত্রিপুরার ফুটবলারদের। এখানে পিছিয়ে পড়ে রাজ্য দল। শেষ পর্যন্ত শেষ মিনিটের গোলে পরাজিত হয়েছে ত্রিপুরা। এর আগে এদিন সকালে গুজরাটের বিরুদ্ধে নেওয়া ত্রিপুরা ম্যাচটি এক এক গোলে অমীমাংসিতভাবে শেষ করে। আসরে চার ম্যাচ খেলে একটি ম্যাচে জয়, দুটি ম্যাচে পয়েন্ট ভাগ এবং একটি ম্যাচে পরাজিত হয়ে গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে ছিটকে গেল ত্রিপুরা। খেলা শেষে ত্রিপুরা দলের ম্যানেজার আবু তাহের বলেন, এককথায় অনবদ্য খেলেছে আমাদের ছেলেরা। মনিপুরের বিরুদ্ধে আমাদের কিছুটা পিছিয়ে দিয়েছে। নতুবা অনায়াসে আমরা প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে যেতে পারতাম। যে খেলা খেলেছে ছেলেরা আর যদি বজায় থাকে আগামী দিনে ওরা রাজ্যের সম্পদ হয়ে উঠবে।
Tripura School Football: জাতীয় স্কুল ফুটবল থেকে ছিটকে গেলো রাজ্য দল।

