টিএসএন ডেস্ক,১০ অক্টোবর।।
চমক দিলেন নবগ্রাম প্লে সেন্টারের আকাশ বর্মন। জয় করলেন এগিয়ে চলো সংঘ আয়োজিত হাফ ম্যারাথন প্রতিযোগিতার সেরার ট্রফি। পুরুষ বিভাগে। বালিকা বিভাগে সেরা হয়েছেন খেলো ইন্ডিয়ার লক্ষী রানী ত্রিপুরা। মহালয়ার পূর্ণ লগ্নে শনিবার ভোরে আগরতলা রাজপথ কাপালো আথলিটরা। দুই বিভাগে ৫০০ উপর আথলিট অংশ নিয়েছিলেন দৌড়ে। পুরুষ বিভাগে আসামের আথলিটরা পর্যাপ্ত প্রাধান্য দেখালেও সেরা ট্রফি জয় করে চমক দিয়েছেন অমিয় কুমার দাসের ছাত্র আকাশ বর্মন। ছাত্রের সাফল্য খুশি কোচ ও। রাজ্য অ্যাটলেটিক সংস্থার সহযোগিতায় তৃতীয় বর্ষ এবারের আসর অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে দৌড়ের সূচনা করেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত আথলিট সরস্বতী দে সাহা। এছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়া পর্ষদ , রাজ্য অ্যাথলেটিক্স সংস্থা এবং উদ্যোক্তা ক্লাবের কর্তারা। পুরুষদের ২১ কিলোমিটার এবং মহিলাদের ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হয়। পুরুষ বিভাগে প্রথম দশটি স্থান দখল করেছেন যথাক্রমে নবগ্রাম প্লে সেন্টারের আকাশ বর্মন, রানির বাজার প্লে সেন্টারের তনয় ভৌমিক, আসামের সূর্য্য দাস, আসামের রফিক আলী, আসামের সঞ্জিত টিস্যু, খেলো ইন্ডিয়ার সৌরভ হোসেন, আসামের কুম্ভা দেউড়ি, আসামের সমীর টিস্যু, আসামের এস কে আবু সুফিয়ান এবং আসামের ভূপেন ডেকা। বালিকা বিভাগে প্রথম দশটি স্থান দখল করেছেন যথাক্রমে খেলো ইন্ডিয়ার লক্ষী রানী ত্রিপুরা, ফটিকরাই এর মাম্পি দে, আসামের সমিকা রংখানগপি, আসামের রিয়া কেওট, আসামের কুতন গড়া, আসামের সার্লীবন টেরণপি, উদয়পুরের ঋষিকা দেব, খেলো ইন্ডিয়ার সৃজিতা দাস, বিলোনিয়ার নবনীতা সরকার এবং মণিপুরের কালিপ মুঈনাও। দৌড় শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দুই বিভাগে সেরা আথলিট কে সুদৃশ্য ট্রফি সহ প্রাইজ মানি বাবদ দেওয়া হয়েছে হাজার টাকা করে। আগামী বছর ও আরো বেশি উন্মাদনার মধ্য দিয়ে হাত ম্যারাথন প্রতিযোগিতা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তা ক্লাবের সচিব সুমন্ত গুপ্ত। দৌড়কে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে অ্যাথলিটদের মধ্যে।
Tripura Athletics: হাফ ম্যারাথনে সেরার সেরা আকাশ ও লক্ষ্মী রানী ।

