Tripura Cricket: ভিনু মানকর ট্রফি ক্রিকেটে টানা দ্বিতীয় জয়।

IMG 5ca6ff74 5fbb 4aa1 8f42 cd812d0ada8a

টিএসএন ডেস্ক, ১০ অক্টোবর ।।
     জয়ের ধারা অব্যাহত রাখলো ত্রিপুরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে অনায়াসেই পরাজিত করলো মিজোরামকে। ১৩২ রানের বড় ব্যবধানে। ভুবনেশ্বরের বিকাশ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ ভিনু মানকর ট্রফি ক্রিকেটে। শনিবার অনুষ্ঠিত হয় আসরের দ্বিতীয় ম্যাচটি। তাতে ত্রিপুরার গড়া ২১৯ রানের জবাবে মিজোরাম মাত্র ৮৭ রান করতে সক্ষম হয়েছে। ত্রিপুরার শঙ্খনীল সেনগুপ্ত এবং দেবজ্যোতি পাল অর্ধশত রান করেছেন। এবং বল হাতে দুরন্ত ছিলেন দীপ দেব। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাক করতে নেমে ত্রিপুরা নির্ধারিত পঞ্চাশ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৯ রান করে। দলের পক্ষে ওপেনার শঙ্খনীল সেনগুপ্ত ৯৮ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও একটি বার বাউন্ডারি সাহায্যে ৬২, দেবজ্যোতি পাল ৪০ বল খেলে সাতটি বাউন্ডারির সাহায্যে ৫০, অর্কজিৎ সাহা ৬৯ বল খেলে চারটি বাউন্ডারি ও ১ টি ওভার সাহায্যে ৪০, অয়ন রায়। ৩১ বল খেলে চারটি সাহায্যে ২৮ এবং ইস্ত দেবনাথ ৩৬ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। মিজোরামের পক্ষে এরিক ৪২ রানে দুটি উইকেট দখল করেন । যেভাবে খেলতে নেমে শুরু থেকেই বিপক্ষের ব্যাটসম্যানদের উপর সাঁড়াশি  আক্রমণ করতে থাকেন জয়ন্ত দেবনাথের ছেলেরা। দলের আক্রমণে নেতৃত্ব দেন দীপ দেব। সঙ্গে সহযোগিতা করেন আরিফ মিয়া এবং সিদ্ধার্থ দেবনাথ। ওই ত্রয়ীর দাপটে তাশের ঘরের মতো ভেঙ্গে যায় মিজোরামের ইনিংস। দল মাত্র ৮৭ রান করতে সক্ষম হয়েছে ২৬.৪ ওভার ব্যাট করে। দলের পক্ষে জোহান ১৬ বল খেলে চারটি বাউন্ডারি সাহায্যে ২১ এবং স্টিফেন ৩৬ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। মিজোরামের আর কোনও ব্যাটসম্যান ২২ গজে মাথা তুলে দাঁড়াতে পারেননি। ত্রিপুরার পক্ষে দ্বীপ দেব ৩৪ রানে চারটি, সিদ্ধার্থ দেবনাথ ৮ রানে এবং আরিফ মিয়া ১৫ রানে দুটি করে উইকেট দখল করেন। দলীয় ক্রিকেটারদের পারফরমেন্স খুশি কোচ জয়ন্ত দেবনাথ, ম্যানেজার পার্থ সারথি গুপ্ত। জয়ের ধারা আগামীকাল বজায় থাকবে বিশ্বাস করেন কোচ এবং ম্যানেজার। ১২ অক্টোবর ত্রিপুরা তৃতীয় ম্যাচ খেলবে সিকিমের বিরুদ্ধে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *