Tripura Football: লিগ থেকে ছিটকে গেল টাউন ক্লাব। সুপারের আশা জিইয়ে রাখলো ফরওয়ার্ড।

Screenshot 2026 09 22 13 03 40 05 99c04817c0de5652397fc8b56c3b3817

টিএসএন ডেস্ক,২২ সেপ্টেম্বর।।
      ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত
চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগের  সুপার চারের লড়াইয়ের নির্ণায়ক ম্যাচে সোমবার মুখোমুখি হয় ফরওয়ার্ড ক্লাব ও টাউন ক্লাব। ম্যাচটি অনুষ্ঠিত হয় শহরের উমাকান্ত মিনি স্টেডিয়ামে। তবে টানটান উত্তেজনা পূর্ন ম্যাচে কোনো দলই জয় পায় নি। ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিত থেকে যায়। এর ফলে আট ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় টাউন ক্লাব। অন্যদিকে গুরুত্বপূর্ণ ম্যাচ ড্র হওয়ার সুবাদে সুপার ফোরে পৌঁছার ক্ষেত্রে জটিল অংকের সামনে ফরওয়ার্ড ক্লাব।
  এ দিন ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিলো ফরোয়ার্ড ক্লাব। দুই গোল পিছিয়ে থেকে দুর্দান্তভাবে ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়ে নেয় টাউন ক্লাব। পর পর দুইটি গোল করে ম্যাচের রং পাল্টে দেয় টাউন ক্লাবের ফুটবলাররা। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে টাউন ক্লাবের লড়াই শেষ হয়ে যায়। নিশ্চিত জয় হাত ছাড়া করে হতাশ ফরওয়ার্ড ক্লাবের ফুটবলাররা।
    ফরওয়ার্ড ক্লাবের সামনে এখনো সুপার ফোরে পৌঁছার রাস্তা রয়েছে। তবে এই রাস্তা মসৃণ নয়। শেষ ম্যাচ ফরওয়ার্ডকে খেলতে হবে শক্তিশালী এগিয়ে চলোর বিরুদ্ধে। এই মুহূর্তে লীগ টেবিলের শীর্ষে এগিয়ে চলো। ফরওয়ার্ড ক্লাব তাদের শেষ ম্যাচে এগিয়ে চলের সঙ্গে জয় না পেলে তাদের পক্ষে সুপার ফোরে যাওয়া অসম্ভব। ড্র করলেও স্বপ্ন পূরণ হবে না। এই সুযোগকে কাজে লাগিয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সুপার ফোরে খেলবে লালবাহাদুর ব্যায়ামাগার।






  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *