Tripura Football: আসরের অন্তিম ম্যাচে জয়ী স্পোর্টস স্কুল। বিবেকানন্দের সঙ্গে যৌথ ভাবে চতুর্থ।

Screenshot 2026 08 10 23 38 40 14 99c04817c0de5652397fc8b56c3b3817

টিএসএন ডেস্ক, ১০ আগস্ট।।
         যুগ্মভাবে চতুর্থ স্থান দখল করলো ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং বিবেকানন্দ ক্লাব। আসরে ১১ পয়েন্ট দখল করে। সোমবার নিজেদের শেষ ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল পরাজিত করে বিবেকানন্দ ক্লাবকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত হোটেল সোনার তরী দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এদিন সন্ধ্যায় ফ্লাড লাইটে অনুষ্ঠিত হয় ম্যাচটি। ম্যাচের শুরু থেকেই অনেকটা আক্রমাত্মক ফুটবল খেলতে থাকে আবু তাহেরের দল ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। অপরদিকে খেতাবের দৌড় থেকে পিছিয়ে পড়ায় নারায়ণ দেবনাথের দল বিবেকানন্দ ক্লাবের ফুটবলারদের মধ্যে সেই তেজী ভাব লক্ষ্য করা যায়নি। ম্যাচে বিজয়ী দল জয়লাভ করে ২-০ গোলে। ত্রিপুরা স্পোর্টস স্কুলের পক্ষে লিয়ান মুইয়া ডারলং এবং বিলাস দেববর্মা গোল করেন। খেলা পরিচালনা করেন সুকান্ত দত্ত। মরশুমে যে প্রত্যাশা ছিল ত্রিপুরার স্পোর্টস স্কুল এর উপর সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি আবু তাহেরের ছেলেরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *