FIFA World Cup: জর্ডনকে হারিয়ে নক আউট পর্বে আর্জেন্টিনা। নতুন কীর্তি ফুটবল রাজপুত্রের।

1782618019 messi 2

এই ম্যাচেও নতুন রেকর্ড গড়েন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওলেন মেসি।বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করলেন তিনি। এবং বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে গড়লেন এই নতুন কীর্তি।

টিএসএন ডেস্ক,২৮ জুন।।
          প্রত্যাশিত ভাবেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ৩২ – এ পৌঁছে গেল শেষ বারের চ্যাম্পিয়ন লিওলেন মেসির আর্জেন্টিনা। রবিবাসরীয় সকালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা ৩-১গোলে পরাজিত করে তুলনায় দুর্বল জর্ডনকে। এই ম্যাচেও নতুন রেকর্ড গড়েন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওলেন মেসি।বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করলেন তিনি। এবং বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে গড়লেন এই নতুন কীর্তি।
           ম্যাচের প্রথমার্ধের ১৯ মিনিটে প্রথম গোল আর্জেন্টিনার। গোলটি করেন সেলসো।৩১ মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোল করেন মার্তিনেজ়। দ্বিতীয়ার্ধে অর্থাৎ ম্যাচের ৫৫ মিনিটে ব্যবধান কমায় এশিয়ার দেশ জর্ডন। দলের হয়ে একমাত্র গোলটি করেন আল তামারি। তখন ম্যাচের ফলাফল ছিলো ২-১।
       জর্ডন দুর্বল প্রতিপক্ষ হওয়াতে  আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি তাঁর ব্রহ্মাস্ত্র মেসিকে প্রথমার্ধে মাঠে নামান নি। কিন্তু দ্বিতীয়ার্ধে জর্ডন গোল করার সঙ্গে সঙ্গেই মেসিকে মাঠে নামিয়ে দেন স্কালোনি।ম্যাচের  ৮০ মিনিটে বক্সের ঠিক বাইরে মেসিকে ফাউল করে জর্ডন।  আর্জেন্টিনার অধিনায়ক নিজেই ফ্রি নিতে যান। তিনি কোনো ভুল করেননি। মেসি তাঁর নিখুঁত শর্টে গোলরক্ষককে নড়তে না দিয়ে বল জড়িয়ে দেন জর্ডনের জালে। ম্যাচের ফলাফল ৩-১ করে দিয়ে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন অধিনায়ক মেসি।

































One thought on “FIFA World Cup: জর্ডনকে হারিয়ে নক আউট পর্বে আর্জেন্টিনা। নতুন কীর্তি ফুটবল রাজপুত্রের।

  1. 이 포스팅 진짜 덕분에 큰 도움 받았어요.

    저처럼 요즘 울산마사지를 받아 봤는데 생각보다 좋았어요.

    그중에서도 울산출장샵의 전문적인 케어가 특히 좋았어요.

    또 또 받을 거예요.
    앞으로도 좋은 소식 기대할게요!

    Also visit my web-site :: 울산홈케어

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *