মূলত,বৈভবের প্রতিভা, ধারাবাহিক পারফরম্যান্স এবং অল্প বয়সেই আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় উঠে আসা তাকে এনে দিয়েছে বিশেষ মর্যাদা। অনুষ্ঠানে তার উপস্থিতি এবং সম্মান গ্রহণের মুহূর্তটি হয়ে ওঠে বিশেষ আকর্ষণের কেন্দ্র।
টিএসএন ডেস্ক,১ জুলাই।।
আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় ক্রিকেটের জন্য এলো আরেকটি গর্বের মুহূর্ত। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে রাজকীয় সম্মান পেলেন ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী।
বুধবার ইংল্যান্ড সফরে থাকা ভারতীয় দল টি -২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। এর আগে মঙ্গলবার ভারতীয় ক্রিকেটের নতুন সেন্সেশন বৈভব সূর্যবংশীকে সম্মান জানিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনায় উঠে এসেছে ম্যান ইন ব্লু’রা । ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই স্বীকৃতিকে ক্রীড়া মহল দেখছে ভারতীয় তরুণ প্রজন্মের প্রতিভা ও সাফল্যের প্রতিফলন হিসেবে।
মূলত,বৈভবের প্রতিভা, ধারাবাহিক পারফরম্যান্স এবং অল্প বয়সেই আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় উঠে আসা তাকে এনে দিয়েছে বিশেষ মর্যাদা। অনুষ্ঠানে তার উপস্থিতি এবং সম্মান গ্রহণের মুহূর্তটি হয়ে ওঠে বিশেষ আকর্ষণের কেন্দ্র।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে এমন সম্মান শুধু একজন ভারতীয় খেলোয়াড়ের অর্জন নয়, বরং দেশের ক্রীড়া অগ্রযাত্রারও ইতিবাচক বার্তা বহন করে।প্রতিভা ও পরিশ্রমের স্বীকৃতিতে বৈভব সূর্যবংশীর এই সম্মান ভারতীয় ক্রিকেটে নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে— এমনটাই মনে করছে বিশ্ব ক্রিকেটের প্রাজ্ঞ বিশ্লেষকরা।