Tripura Sports :নারী দিবস উপলক্ষ্যে সংবর্ধিত আর্শিয়া।

IMG 20260311 WA0014

টিএসএন,১১ মার্চ।।
        সংবর্ধিত হলো সোনার মেয়ে আর্শিয়া দাস। সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে। মঙ্গলবার। রবীন্দ্র ভবনে। বিশ্ব নারী দিবস উপলক্ষে এই বিশেষ সংবর্ধনা জানানো হয় পূর্বোত্তরের একমাত্র মহিলা আন্তর্জাতিক মাস্টার দাবাড়ু আর্শিয়াকে। উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা। উত্তরীয় পড়ানোর পাশাপাশি পূর্ণেন্দু এবং আর্নিশা দাসের একমাত্র মেয়েকে দেওয়া হয় সুদৃশ্য স্মারক। যা পেয়ে আপ্লুত আর্শিয়া। এবং প্রতিশ্রুতি দেয় আগামী কয়েক মাসের মধ্যেই স্বপ্ন পূরণ করার আপ্রাণ চেষ্টা করবে। উদ্যোক্তারাও আশাবাদী আর্শিয়ার স্বপ্ন অচীরেই পূরণ হওয়া নিয়ে। প্রসঙ্গত : আর্শিয়ার স্বপ্ন পূর্বোত্তরে প্রথম মহিলা দাবাড়ু হিসেবে গ্র্যান্ড মাস্টার হওয়া । জানা গেছে ,গেলো কয়েক মাসে অসাধারণ পারফরম্যান্স করার সুবাদে সরকারি ভাবে এই সংবর্ধনা জানানো হয় এদিন। এদিকে আজ লেম্বুছড়ার হলিক্রস কলেজের পক্ষে থেকে সংবর্ধনা জানানো হবে ম্যাট্রিক্স চেস একাডেমির এই দাবাড়ুটিকে। এই মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ। এই প্রতিযোগিতায় অতিথির আসন অলংকৃত করবে আর্শিয়া।


3 thoughts on “Tripura Sports :নারী দিবস উপলক্ষ্যে সংবর্ধিত আর্শিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *